|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. নতুন ইমিগ্রেশন আইনে শঙ্কায় আশ্রয়প্রার্থী ও অবৈধরা

নতুন ইমিগ্রেশন আইনে শঙ্কায় আশ্রয়প্রার্থী ও অবৈধরা


প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৩

মো. মাহাবুবুর রহমান:: অবৈধ অভিবাসন ঠেকাতে যুক্তরাজ্য সরকার সম্প্রতি পাশ করা দুটি আইন প্রয়োগ শুরু করেছে।

ন্যাশনালিটি এন্ড বর্ডার অ্যাক্ট পাশ করা হয়েছিল ২০২২ সালের জুন মাসে এবং ইলিগ্যাল মাইগ্রেশন অ্যাক্ট পাশ হয় চলতি বছরের ২২ জুলাই। যদিও ইলিগ্যাল মাইগ্রেশন অ্যাক্ট কার্যকরের টাইমলাইন শুরু হয়েছে ৭ মার্চ ২০২৩ থেকে।

নতুন আইনের প্রয়োগে এবং অভিবাসন ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আসায় বাংলাদেশিসহ অবৈধভাবে প্রবেশ করা সকল অভিবাসী ও আশ্রয়প্রত্যাশীদের মধ্যে শঙ্কা বিরাজ করছে।

২০২২ সালের ২৮ জুন থেকে ন্যাশনালিটি অ্যান্ড বর্ডারস অ্যাক্ট- ২০২২ কার্যকর হয়। এই আইনের ধারা ৪০ অনুসারে হোম সেক্রেটারি বেআইনিভাবে যুক্তরাজ্যে প্রবেশকারী বা ভিসার মেয়াদ ফুরিয়ে গেলেও অবস্থানকারী যেকোনো অভিবাসীকে ডিপোর্টেশন বা দেশে ফেরত পাঠানোর ক্ষমতা পেয়েছেন।

আইনের ধারা ৪০ এর (এফ) অংশের (এ) ও (বি) অনুযায়ী, কর্তৃপক্ষকে তাদের দোষী সাব্যস্ত করার পাশাপাশি ৪ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এর আগের আইনে তা ৬ মাস পর্যন্ত ছিল। এছাড়া যদি কেউ ১২ মাসের বেশি সময়ের জন্য কারাদণ্ডাদেশ পান, নতুন আইনে তাদের বিরুদ্ধে ইউকে বর্ডারস অ্যাক্ট-২০০৭ এর ধারা ৩২(৫)-এর অধীনে ডিপোর্টেশনের আদেশ দেয়া হবে।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, যুক্তরাজ্যে আশ্রয়প্রত্যাশীদের মধ্যে বাংলাদেশিরা দশম, যেখানে শীর্ষে রয়েছে ইরান। প্রাথমিক বিবেচনায় বাংলাদেশিদের সাফল্যের হার ২৭ শতাংশ, যা ইরানিদের জন্য ৮০ শতাংশ এবং পাকিস্তানিদের জন্য ৪৭ শতাংশ। আগের তুলনায় বর্তমানে বিষয়টি ভালো হয়েছে।

ইলিগ্যাল মাইগ্রেশন অ্যাক্ট পাশ করার পর একে একে গুরুত্বপূর্ণ ধারাগুলো বাস্তবায়ন করছে সরকার। ইতোমধ্যে সেকশস ১২ এবং ১৩ এর অধীনে ডিটেনশন পলিসি ঘোষণা করেছে হোম অফিস। এই পলিসি অনুযায়ী একজন ব্যক্তিকে কতদিন পর্যন্ত ডিটেইন করে রাখবে তা হোম অফিসের ওপর পূর্ণাঙ্গ ক্ষমতা দেয়া হয়েছে। এজন্য ইমিগ্রেশন আইন ১৯৭১ সালের ধারা ২ কে সংশোধন করা হয়েছে।

একজন ডিটেইনিকে রিমুভ করা কিংবা তার যে কোনো চলমান আবেদন পরীক্ষা নীরিক্ষার অজুহাতে দীর্ঘ সময় তাকে আটক রাখতে পারবে হোম অফিস।

গত ২৮ সেপ্টেম্বর থেকেই এই নতুন ডিটেনশন পলিসি বাস্তবায়ন শুরু হয়েছে। এই নতুন ডিটেনশন পলিসি মাইগ্রান্ট কমিউনিটিতে বিশেষ করে যাদের বৈধ স্টাটাস নেই এবং অ্যাসাইলাম সীকারদের মধ্যে ভীতির সঞ্চার করেছে। ইতোমধ্যে বিশষজ্ঞ আইনজীবীদের কাছে পরামর্শ নিতে ছুটছেন তারা।

আবার, এই আইনের সেকশন ১৫ অনুযায়ী একজন মাইগ্রান্টের ফোন কিংবা কম্পিউটার জব্দ করে সব ধরণের তথ্য তালাশ করতে পারবেন ইমিগ্রেশন কর্মকর্তারা। এজন্য কোনো ধরণের কোর্টের পারমিশন লাগবে না। এবং প্রাপ্ত তথ্যকে ওই মাইগ্রান্টের যে কোনো ধরণের ভিসা আবদনের বিরুদ্ধে ক্রেডিবিলিটি ড্যামেজ করার কাজে লাগাতে পারবে হোম অফিস। এজন্য এই আইনের সেকশন ৮ এবং ৬২ কে ব্যবহার করবে হোম অফিস।

অবশ্য এই আইনের সেকশন ৬০ এবং ৬১ অনুযায়ী সরকার লিগ্যাল ও বৈধ রুটে অ্যাসালামসীকারদের কিভাবে ইউকেতে আনতে পারে এমন একটি পলিসি তৈরীর উদ্যোগ নিয়েছে। আগামী জানুয়ারী মাসে এই নতুন পলিসি ঘোষণা করবে। এর আগে সব লোকাল কাউন্সিলের সাথে কনসাল্টেশন প্রক্রিয়া এই অক্টোবর থেকেই শুরু হয়েছে।

লেখক: সাংবাদিক ও সলিসিটর।

ইউকে এর আরও খবর
লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top