|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. কাড়ি কাড়ি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব: সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী

কাড়ি কাড়ি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব: সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী


প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৫

দেশ ডেস্ক:: শীর্ষ অপরাধী হিসেবে পরিচিত সাজ্জাদ হোসেন প্রকাশ ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে শোনা যায়, তিনি বলছেন, কাড়ি কাড়ি টাকা ঢেলে তিনি তার স্বামীকে ছাড়িয়ে নিয়ে আসবেন।

ছোট সাজ্জাদ হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ঘটনায় চট্টগ্রামের বিভিন্ন থানার ১৫ মামলার আসামি। শনিবার (১৫ মার্চ) রাত দশটার দিকে ঢাকার একটি শপিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তামান্নার ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে তামান্নাকে বলতে দেখা যায়, আমার জামাই গতকাল রাতে অ্যারেস্ট হইছে। এটা নিয়ে এতো হাই হুল্লাস (হা-হুতাশ) করার কিছু নাই। মামলা যখন আছে, অ্যারেস্ট হবে। এগুলো নিয়ে এতো টেনশন করা, দুঃখ প্রকাশ করা, কান্নাকাটি করার কিছুই নাই। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হইছে, আর কোনোদিন বের হতে পারবে না, ওদের জন্য এক বালটি (বালতি) সমবেদনা। আমরা কাড়ি কাড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে।

সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী আরও বলেন, এখন যারা এই ঘটনা ঘটাইছে, তাদেরকে ছাড় দেওয়া হবে না; মাথায় রাইখো। এতোদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা। আমার জামাই আইনি প্রক্রিয়া শেষে আমার কাছে আসবে। তখন খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছো তোমরা, শেষ করবো আমরা। আমার জামাই সাজ্জাদের যারা সাপোর্টার আছো সবাই দোয়া করবা, যাতে ১০-১২ দিনের মধ্যে জামিন করাই ফেলতে পারি। ঠিক আছে, ধন্যবাদ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নাম অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, সাজ্জাদ হোসেনের স্ত্রীকে চাইলে শনিবার রাতে গ্রেপ্তার করতে পারতাম। কিন্তু গর্ভবতী হওয়াতে তাকে গ্রেপ্তার করা হয়নি। তবে নজরদারিতে রাখা হয়েছে।

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গ্রেপ্তারের পর রাতেই তাকে নিয়ে চট্টগ্রাম নিয়ে আসে পুলিশ। গত ২৮ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দিয়েছিলেন সাজ্জাদ। গত ৩০ জানুয়ারি ‘বুড়ির নাতি’ নামে পরিচিত সাজ্জাদকে ধরিয়ে দিলে তথ্যদানকারী বা সহায়তাকারীকে নগদ অর্থ পুরষ্কারের ঘোষণা দিয়েছিল পুলিশ।

প্রচ্ছদ এর আরও খবর
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯, জানা গেল সিলেটের ২৪ জনের পরিচয়

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯, জানা গেল সিলেটের ২৪ জনের পরিচয়

প্রধানমন্ত্রীর ভারত সফর ২৩ আগস্ট!

প্রধানমন্ত্রীর ভারত সফর ২৩ আগস্ট!

নারায়ণগঞ্জে বুলবুল হত্যা : ছয় ঘণ্টায় প্রধান আসামিসহ ১১ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে বুলবুল হত্যা : ছয় ঘণ্টায় প্রধান আসামিসহ ১১ জন গ্রেপ্তার

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে?

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে?

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

‘আগুনে পুড়ে নয়, কলকাতার সিস্টেমের জন্য মারা যান ৯ জন’

‘আগুনে পুড়ে নয়, কলকাতার সিস্টেমের জন্য মারা যান ৯ জন’

বড়লেখায় ভুয়া রশিদে ভারতীয় মহিষ বৈধ করার চেষ্টা: ৫টি উদ্ধার, ৯টির খোঁজে বিজিবি

বড়লেখায় ভুয়া রশিদে ভারতীয় মহিষ বৈধ করার চেষ্টা: ৫টি উদ্ধার, ৯টির খোঁজে বিজিবি

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

হবিগঞ্জে সংরক্ষিত বনের গাছ চুরি: বিএনপি-ছাত্রদলের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে সংরক্ষিত বনের গাছ চুরি: বিএনপি-ছাত্রদলের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top