|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. উপদেষ্টা আসিফ-মাহফুজের পদত্যাগ দাবিতে আল্টিমেটাম

উপদেষ্টা আসিফ-মাহফুজের পদত্যাগ দাবিতে আল্টিমেটাম

প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৫

দেশ ডেস্ক:: অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগে আল্টিমেটাম দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। পদত্যাগে আগামী ১৫ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) গণঅধিকার পরিষদের জরুরি জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন তিনি।

রাশেদ খান বলেন, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈবিছআ) নিয়োগে সরকারি দপ্তরে যারা চাকরি পেয়েছে তাদের পদত্যাগ করতে হবে। তারা পদত্যাগ না করলে অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ।

তিনি বলেন, রাজনৈতিক দল গঠনের জন্য ছাত্রদের সরকারে বসায়নি জনগণ। নিরপেক্ষ নির্বাচন এই সরকারের অধীনে হবে কিনা তাও প্রশ্নবিদ্ধ। এই সরকার নগ্নভাবে একটি নির্দিষ্ট দলের পক্ষপাতিত্ব করছে।

রাশেদ খান বলেন, ড. মুহাম্মদ ইউনূসের চতুর্দিকে যারা আছেন তারা আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে টাকা-পয়সা নিচ্ছে এই সরকারের দু-একজন উপদেষ্টা।

তিনি আরও বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সরকারের ছাত্র প্রতিনিধি আসিফ এবং মাহফুজকে পদত্যাগ করতে হবে। তা নাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এমনকি যমুনা ঘেরাও করা হবে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, আদালতের রায় অনুযায়ী ড. ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। ইসলামিক শক্তিকে সহ্য করতে পারছেন না উপদেষ্টা মাহফুজ আলম। তার মতো নৈরাজ্য সৃষ্টিকারী ব্যক্তি উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না।

তিনি বলেন, সরকার নিরীহ আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তার করছে। অথচ বড় বড় নেতাদের গ্রেপ্তার করছে না।

প্রচ্ছদ এর আরও খবর
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯, জানা গেল সিলেটের ২৪ জনের পরিচয়

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯, জানা গেল সিলেটের ২৪ জনের পরিচয়

প্রধানমন্ত্রীর ভারত সফর ২৩ আগস্ট!

প্রধানমন্ত্রীর ভারত সফর ২৩ আগস্ট!

নারায়ণগঞ্জে বুলবুল হত্যা : ছয় ঘণ্টায় প্রধান আসামিসহ ১১ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে বুলবুল হত্যা : ছয় ঘণ্টায় প্রধান আসামিসহ ১১ জন গ্রেপ্তার

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে?

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে?

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

‘আগুনে পুড়ে নয়, কলকাতার সিস্টেমের জন্য মারা যান ৯ জন’

‘আগুনে পুড়ে নয়, কলকাতার সিস্টেমের জন্য মারা যান ৯ জন’

বড়লেখায় ভুয়া রশিদে ভারতীয় মহিষ বৈধ করার চেষ্টা: ৫টি উদ্ধার, ৯টির খোঁজে বিজিবি

বড়লেখায় ভুয়া রশিদে ভারতীয় মহিষ বৈধ করার চেষ্টা: ৫টি উদ্ধার, ৯টির খোঁজে বিজিবি

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

হবিগঞ্জে সংরক্ষিত বনের গাছ চুরি: বিএনপি-ছাত্রদলের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে সংরক্ষিত বনের গাছ চুরি: বিএনপি-ছাত্রদলের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top