|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ২২ দিনে প্রবাসী আয় এলো ৩০ হাজার কোটি টাকা

২২ দিনে প্রবাসী আয় এলো ৩০ হাজার কোটি টাকা

প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৫

দেশ ডেস্ক:: ঈদুল ফিতরের আগে গত ২২ দিনে প্রবাসী (রেমিট্যান্স) আয় এসেছে ২৪৩ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৯ হাজার ৯৮২ কোটি ২৩ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

রবিবার (২৩ মার্চ) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

ঈদের আগে সাধারণত প্রবাসীরা দেশে স্বজনদের কাছে বেশি বেশি অর্থ পাঠান। আগের বিভিন্ন সময়ের মতো এবারও পাঠাচ্ছেন। তবে এবার ঈদের আগে দেশে টাকা পাঠানোর হার বেশি।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে এবার ঈদের আগে প্রবাসী আয় আগের সব রেকর্ড ভাঙবে।

বাংলাদেশ ব্যাংকের ২২ দিনের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৫২ কোটি ৭৩ লাখ ৯০ হাজার ডলার।

রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯ কোটি ৯২ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭০ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫ লাখ ৭০ হাজার ডলার।

গত বছরের ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুই দশমিক ৬৪ বিলিয়ন ডলারের প্রবাসী আয় আসে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার প্রবাসী আয় এসেছিল। আগস্টে আসে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার।

সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়া‌রি‌তে ২১৯ কোটি ডলার ও ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার পাঠান প্রবাসীরা।

এ নিয়ে চলতি অর্থবছরের দ্বিতীয় মাস আগস্ট থেকে টানা সাত মাস প্রবাসী আয় দুই বিলিয়ন ডলার অতিক্রম করল।

প্রচ্ছদ এর আরও খবর
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯, জানা গেল সিলেটের ২৪ জনের পরিচয়

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯, জানা গেল সিলেটের ২৪ জনের পরিচয়

প্রধানমন্ত্রীর ভারত সফর ২৩ আগস্ট!

প্রধানমন্ত্রীর ভারত সফর ২৩ আগস্ট!

নারায়ণগঞ্জে বুলবুল হত্যা : ছয় ঘণ্টায় প্রধান আসামিসহ ১১ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে বুলবুল হত্যা : ছয় ঘণ্টায় প্রধান আসামিসহ ১১ জন গ্রেপ্তার

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে?

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে?

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

‘আগুনে পুড়ে নয়, কলকাতার সিস্টেমের জন্য মারা যান ৯ জন’

‘আগুনে পুড়ে নয়, কলকাতার সিস্টেমের জন্য মারা যান ৯ জন’

বড়লেখায় ভুয়া রশিদে ভারতীয় মহিষ বৈধ করার চেষ্টা: ৫টি উদ্ধার, ৯টির খোঁজে বিজিবি

বড়লেখায় ভুয়া রশিদে ভারতীয় মহিষ বৈধ করার চেষ্টা: ৫টি উদ্ধার, ৯টির খোঁজে বিজিবি

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

হবিগঞ্জে সংরক্ষিত বনের গাছ চুরি: বিএনপি-ছাত্রদলের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে সংরক্ষিত বনের গাছ চুরি: বিএনপি-ছাত্রদলের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top