|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডন ইক্বরা ইন্সিটিটিউটের আলিমি কোর্সের সমাপনী অনুষ্ঠানে সেরা শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার প্রদান

লন্ডন ইক্বরা ইন্সিটিটিউটের আলিমি কোর্সের সমাপনী অনুষ্ঠানে সেরা শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার প্রদান


প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৫

লন্ডনের কমিউনিটির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লন্ডন ইক্বরা ইন্সিটিটিউটের আলিমি কোর্স কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃটেনের বিভিন্ন স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের পাশাপাশি ইক্বরা ইন্সিটিটিউট থেকে আলিমি কোর্স সম্পন্ন করেছেন এসব শিক্ষার্থীরা।

এ উপলক্ষে রোববার (২৭ এপ্রিল) লন্ডন মুসলিম সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বছর জুড়ে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী সেরা শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

লন্ডন ইক্বরা ইন্সিটিটিউটের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক মো: আব্দুল মুনিমজাহেদী ক্যারলের সভাপতিত্বে, উস্তাদ তানজিম আবদুল্লাহ ও উস্তাদ উযায়ের এর যৌথসঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মাওলানা জিয়াউর রহমান।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিক্ষক ও ট্রাস্টি মাওলানা এফকে এম শাহজাহান, বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রাস্টি ইসলাম উদ্দিন, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত ও ট্রাস্টি আলাউদ্দিন, উস্তাদ রেশ্মা শেখ, উস্তাদ সামিরা আবেদ, উস্তাদ সাবাহ সাঈদ, উস্তাদনাজিফা হোসেন, উস্তাদ আসমা প্রমুখ।

সকাল ১০টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে অংশ নেন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ। শিক্ষার্থীরা অনুষ্ঠানে নাশিদ, কেরাত, আরবি ভাষায় কথা বলাসহ বেশকয়েকটি প্রদশর্নীতে অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন তাদের অভিভাবকরা।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল বলেন, সন্তানদের সুশিক্ষা প্রদান করা সকল অভিভাবকদের একান্ত দায়িত্ব। যে শিক্ষা সন্তানদের সুনাগরিক হতে সহায়তা করে সেই শিক্ষাই হচ্ছে প্রকৃত শিক্ষা।

তিনি লন্ডন ইক্বরা ইন্সিটিটিউটের শিক্ষার মান উন্নয়নে সন্তোষ প্রকাশ করে বলেন, এই প্রতিষ্ঠানটি একদিন লন্ডনে ইসলামিক শিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠানে রূপ নেবে। তিনি আরো বলেন, লন্ডন ইক্বরা ইন্সিটিটিউট কম সময়ের ব্যবধানে শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে একটি জনপ্রিয় ও গ্রহনযোগ্য প্রতিষ্ঠান হিশেবে গড়ে উঠেছে। প্রিন্সিপাল মাওলানা জিয়াউর রহমানের অক্লান্ত পরিশ্রমে ফলে আজ প্রতিষ্ঠানটি অনেক দূর এগিয়ে গেছে। সেই ধারাবাহিকতায় নর্থ লিংকনশায়ারের ওল্ডহাম এলাকায়ও প্রতিষ্ঠানটির আরেকটি শাখা প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সমাপনী বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা জিয়াউর রহমান বলেন, লন্ডনে মেয়েদেরকে ইসলামিক শিক্ষা ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে একজন ভালো ও শিক্ষিত আদর্শ মা তৈরির জন্য বলিষ্ট ভূমিকা রাখছে ইক্বরা ইন্সিটিটিউট। কমিউনিটির জন্য যোগ্য নাগরিক তৈরীর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছিলো লন্ডন ইক্বরা ইন্সিটিটিউট। একজন ভালো মুসলমানের পাশাপাশি সমাজের একজন ভালো সিটিজেন হিসেবে শিক্ষার্থীরা যাতে গড়ে উঠে সেদিকে সবচেয়ে বেশী নজর দেওয়া হচ্ছে। কমিউনিটির সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে প্রতিষ্ঠানটি আরো বেশী সেবা দিতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বদরুল শেখ, ফয়জুল ইসলাম, তাসনীম লতিফ, জামিলা যাহরা, নাজমিন খানম, সুজিনা খাতুন, সাদিয়া হোসেন, সায়না উদ্দিন, সামিয়ারুহানি ও মওদুদ আল বান্না, বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন, হেলাল উদ্দিন, ফারুক আহমেদ, হিরা মিয় প্রমুখ। অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীকে আলিমি সনদ প্রদান ও সম্মাননা উপহার সামগ্রী দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top