|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বৃটিশ পার্লামেন্টে জুলাই বিপ্লব নিয়ে বিশেষ ডকুমেন্টারি প্রদর্শিত

বৃটিশ পার্লামেন্টে জুলাই বিপ্লব নিয়ে বিশেষ ডকুমেন্টারি প্রদর্শিত

প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৫

লন্ডন, ২০ মে ২০২৫: জুলাই বিপ্লবের নির্মম বাস্তবতা তুলে ধরে ১৯ মে সোমবার সন্ধ্যায় ব্রিটিশ পার্লামেন্টে দুটো ডকুমেন্টারী প্রদর্শিত হয়েছে । বাংলাদেশ সংক্রান্ত অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান আপসানা বেগম এমপি’র উদ্যোগে পোর্টকুলিস হাউসে “দীপক কুমার গোস্বামী স্পিকিং” ও ‘জুলাই ওয়েম্যান’ নামের ২১ মিনিটের এই ডকুমেন্টারী প্রদর্শিত হয়।

প্রদর্শনী শেষে প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন বৃটিশ এমপি রূপা হক, অ্যাওয়ার্ড বিজয়ী আলোকচিত্রী, লেখক ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম, পুরস্কারপ্রাপ্ত লেখক ও চিত্রনাট্যকার ফারুক ধোন্দি, আইনজীবী ও ২০২৪ সালের আন্দোলনে অংশগ্রহণকারী নওশিন নূর ও ডারাম ইউনিভার্সিটির রাজনৈতিক নৃতত্ত্ববিদ প্রফেসর নায়ানিকা মুখার্জী । এময় মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী, একাডেমিক ও বাংলাদেশী কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‘দীপক কুমার গোস্বামী স্পিকিং’ চলচ্চিত্রটি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একজন সদস্যের বর্ণনায় আন্দোলনের ধারা ও দমন-পীড়নের চিত্র তুলে ধরা হয়েছে, সেইসাথে বিশ্বব্যাপী আর্থিক নেটওয়ার্ক কিভাবে কর্তৃত্ববাদী শাসকদের সহায়তা করে—তাও উন্মোচন করে।

আপসানা বেগম এমপি বলেন, এই ডকুমেন্টারীগুলো কেবল ডকুমেন্টারিই নয়, বরং তার চেয়েও বেশি কিছু। এই কণ্ঠস্বরগুলিকে একটি প্ল্যাটফর্ম প্রদানের মাধ্যমে আমরা বিশ্বব্যাপী মানবাধিকার, গণতন্ত্র এবং ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতির প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করি।
জবাবদিহিতা এবং সত্যিকারের গণতান্ত্রিক সংস্কারের পথে অগ্রসর হওয়ার সময় বিশ্বকে অবশ্যই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াতে হবে।”
ডকুমেন্টারি নির্মাতা দীপক কুমার গোস্বামী বলেন, “এই গল্প শুধু একটি দেশের নয় । বরং বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃত্ববাদী সরকারগুলোর দমন পীড়নের চিত্র তুলে ধরে।

উল্লেখ্য, বাংলাদেশে ২০২৪ সালের জুলাই বিপ্লব শুরু হয় সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে, যা পরবর্তীতে জাতীয় গণতান্ত্রিক আন্দোলনে রূপ নেয়।

১৫ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ সময়ে বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর হাতে আনুমানিক ১,৪০০ ছাত্র-জনতা নিহত ও হাজার হাজার মানুষ আহত হন। ৫ই আগস্ট শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারের পতন বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী মোড় হয়ে দাঁড়ায় । শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, আর নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তবর্তীকালিন সরকার গঠন।

ইউকে এর আরও খবর
জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top