|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের নিন্দা ও ক্ষোভ

গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের নিন্দা ও ক্ষোভ

প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৫

রাজধানী ঢাকার পার্শ্ববর্তী মহানগরী গাজীপুরে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেৃতৃবৃন্দ ।

এক বিবৃতিতে ক্লাব নেতৃবৃন্দ বলেন, গাজীপুরে এভাবে নৃশংস কায়দায় সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ডে আমরা ক্ষোভে স্তব্ধ । এই দুঃসময়ে আমরা তাঁর পরিবার, স্বজন এবং সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাই । ১১ আগস্ট সোমবার লন্ডনের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রদত্ত এক বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ এই নিন্দা প্রকাশ করেন।

ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও ট্রেজারার সালেহ আহমদ বলেন, তুহিন ছিলেন নির্ভীক সংবাদ প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ একজন সাংবাদিক । তাঁর আকস্মিক মৃত্যু শুধুমাত্র একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি বাংলাদেশের সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর একটি গুরুতর আঘাত । সাংবাদিকদের ওপর এ ধরনের সহিংসতা কোনো গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয় এবং এটি মতপ্রকাশের মৌলিক অধিকারের পরিপন্থী।
প্রেস ক্লাব নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে তারা ভয়-ভীতি, হয়রানি ও সহিংসতা থেকে মুক্ত থেকে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন ।

আমরা বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যাতে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, গত ৭ আগস্ট বৃহস্পতিবার রাতে সাংবাদিক তুহিনকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে বাসায় ফেরার পথে এলোপাতাড়ি কুপিয়ে নির্মম কায়দায় হত্যা করে সন্ত্রাসীরা । মুলত এক নারীর পক্ষ হয়ে কয়েকজন সশস্ত্র যুবক বাদশা মিয়া নামের এক ব্যক্তিকে মারধর করছিল । তখন সেখান দিয়ে বাসায় ফিরছিলেন তুহিন । মারধরের বিষয়টি দেখে তিনি তা ভিডিও ধারণ শুরু করেন । বিষয়টি টের পেয়ে সশস্ত্র যুবকরা তুহিনকে পাকড়াও করে। তাকে ধারণ করা ভিডিও মুছে ফেলতে বলে। কিন্তু তুহিন এতে অস্বীকৃতি জানানোয় তার ওপর হামলা চালানো হয় । তাকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মোট ৮জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কাজ করতেন । পাশাপাশি একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবেও কাজ করতেন। সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন তিনি । ছিলেন দুই সন্তানর জনক ।

ইউকে এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top