|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সিলেট উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্টে বিয়ানীবাজার চ্যাম্পিয়ন

সিলেট উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্টে বিয়ানীবাজার চ্যাম্পিয়ন

প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৫

ব্রিটেনে বাংলাদেশিদের ফুটবল অর্গানাইজেশন সোনালী অতীতের উদ্যোগে ১১তম গ্রেটার সিলেট উপজেলা ফুটবল টুর্নামেন্ট রবিবার (২৫ আগস্ট) ডেগেনহামস্থ ববি মোর স্পোর্টস হাবে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফাইনালে বিয়ানীবাজার উপজেলা ফুটবল দল শক্তিশালী বিশ্বনাথকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। স্নায়ুচাপের মুহূর্তে বিয়ানীবাজারের গোলরক্ষক ও খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্যে জয় নিশ্চিত হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আকবর হোসেন রবিন।

বিশেষ অতিথি ছিলেন নিজাম উদ্দিন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদনী মিয়া গুলজার। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, কাউন্সিলর বদরুল চৌধুরী, সোনালী অতীত ইউকের ট্রেজারার সেলিম উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট সাইস্তা মিয়া, ভাইস প্রেসিডেন্ট আরজ আলী, নির্বাহী সদস্য আব্দুল কাশেম, হাফিজুর রহমান লাকু, ফুয়াদ আহমেদ, সিরাজ মিয়া প্রমুখ। মাঠে শত শত দর্শক খেলা উপভোগ করেন এবং বিয়ানীবাজারের জয়কে ঘিরে সমর্থকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে ১১তম উপজেলা কাপ সফলভাবে সম্পন্ন হওয়ায় সকল খেলোয়াড়, অতিথি, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সোনালী অতীত ফুটবল অর্গানাইজেশনের চেয়ারম্যান কাউন্সিলর সুলুক আহমেদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদনী মিয়া গুলজার। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top