|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটসে বি-ওয়েল এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত

টাওয়ার হ্যামলেটসে বি-ওয়েল এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত


প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৫

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত লেজার এন্ড ওয়েলবিংি সার্ভিস ‘বি – ওয়েল’ এর প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। প্রথম বছরে কমিউনিটি ডিসকাউন্টসহ নানা সুযোগ সুবিধা, বারার বাসিন্দাদের সাথে সক্রিয় যোগাযোগ স্থাপন এবং চলমান উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রাখা হয়েছে।

গ্রীনউইচ লেজার লিমিটেড (বেটার) এর সঙ্গে চুক্তি সমাপ্তির পর ২০২৪ সালের মে মাসে বিওয়েল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। কমিউনিটি-বান্ধব বি ওয়েল সার্ভিস বারার বাসিন্দাদের সামগ্রিক স্বাস্থ্য, উন্নত শরিরচর্চা এবং প্রতিবন্ধকতা-মুক্ত প্রবেশ নিশ্চিত করেছে। বিশেষ করে নারী, বয়স্ক লোক এবং দীর্ঘ মেয়াদী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এমন বাসিন্দাদের জন্য নানা সুবিধা নিয়ে এসেছে বি ওয়েল সার্ভিস।

বর্ষপূর্তি হিসেবে বারার বাসিন্দাদের ধন্যবাদ জানাতে বি-ওয়েল গিভওয়ে লিংকের মাধ্যমে সার্ভে পরিচালনা করে। তাতে অংশ নেন প্রায় ২ হাজার ৮৪২ জন। এর মধ্যে ৮৮ শতাংশ সার্ভিস গ্রহণকারী জানিয়েছেন বিওয়েল ব্র্যান্ড গুড অথবা এক্সেলেন্ট। জিম, পুল এবং চ্যাঞ্জিং রুমের সুবিধা নিয়ে ৭২ শতাংশ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
প্রথমবারের মতো গিভওয়ে বিজয়ী সাজমিন বেগম পেয়েছেন বি-ওয়েল মেম্বারশীপ কার্ড। এর মাধ্যমে তিনি পুরো এক বছর বিনামূল্যে সুবিধা গ্রহন করতে পারবেন। এছাড়াও ৫ দিন বি-ওয়েল স্পা ফ্রি ব্যবহারের সুবিধা পাবেন।

বি-ওয়েল প্রথম বছর মোট ৩৭ হাজার ২৭৭ জন সদস্য রেকর্ড করেছে। এর মধ্যে ৮২ শতাংশই হচ্ছেন নারী। এছাড়াও ১৬ বছর ও তার বেশি বয়সী মহিলা এবং ৫৫ বছরের বেশি পুরুষ মোট ১৯ হাজার ১৫০ জন সদস্য বিনামূল্যে সাঁতার সুবিধা নিয়েছে।

উল্লেখ্য বি-ওয়েল সার্ভিসের ধারাবাহিক উন্নয়ন পরিকল্পনায় রয়েছে, মাইল এন্ড স্টেডিয়ামে থ্রিজি রাবার ক্রাম্ব সারফেস, ফেন্স, ফ্লাশলাইট এবং নতুন গোল পোস্ট তৈরী। চলতি বছরের জুন মাসে এই কাজ শুরু হয়েছিলো। আশা করা হচ্ছে, এর সমাপ্তি হবে চলতি আগস্ট মাসেই। পপলার এন্ড ইয়র্ক হলে চালু হবে শুধুমাত্র নারীদের জন্য জিম সুবিধা, হোয়াইটচ্যাপেল এন্ড মাইল এন্ড লেজার সেন্টারে হেলথ স্যাুট বর্ধিত হবে, মাইল এন্ড লেজার সেন্টারের চ্যাঞ্জিং ভিলেজে গুরুত্বপূর্ন পরিবর্তন নিয়ে আসা হচ্ছে এবং সুইমিং পুল গুলোতে নতুন ওয়াটার ইনফ্লাটেবল এর সুবিধা বাড়ানো হবে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কালচার অ্যান্ড রিক্রিয়েশন বিষয়ক ক্যাবিনেট মেম্বার, কাউন্সিলর কামরুল হুসাইন বলেন, “বি-ওয়েল” একটি শক্তিশালী উদাহরণ যে কীভাবে লেইসার সার্ভিস স্থানীয় বাসিন্দাদের হাতে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব।

মাত্র এক বছরে এই সার্ভিস অসাধারণ সাফল্য নিয়ে এসেছে। বিশেষ করে নারী এবং বয়স্কদের সেবা এবং কমিউনিটির সাথে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে বি-ওয়েল।

আমরা গর্বিত যে, বি-ওয়েল ইতিমধ্যে বারার বাসিন্দাদের সেবায় যে ইতিবাচক ভূমিকা পালন করেছে। দ্বিতীয় বছরে এবং এর পরেও যাতে সেই ধারাবাহিকতা বজায় থাকে সেই প্রত্যাশা করছি।

চলতি ২০২৫ সাল এবং তারপরও বি-ওয়েল অফার সুবিধা বজায় রাখবে। বারার বাসিন্দাদের কথা শুনবে এবং সার্ভিসগুলো যাতে সূলভ এবং কমিউনিটি বান্ধব থাকে তা নিশ্চিত করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top