|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে অভিবাসনবিরোধী বিক্ষোভে লক্ষাধিক মানুষ

লন্ডনে অভিবাসনবিরোধী বিক্ষোভে লক্ষাধিক মানুষ


প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫

দেশ ডেস্ক:: সম্প্রতি পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশে অভিবাসনবিরোধী বিক্ষোভ চলছে । এই পরিস্থিতিতে বাদ প্রতিবাদে অভিবাসনের পক্ষ ও বিপক্ষ দলকে সংঘাতে জড়াতেও দেখা গেছে । যুক্তরাজ্য , কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশের অভিবাসী ও স্থানীয়রা এই সংকটের মধ্যে পড়েছে।

এবিসির এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে , অভিবাসনবিরোধী বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন নব্য নাৎসিরা । গত শনিবার লন্ডনে উগ্র ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসনের ডাকে অভিবাসনবিরোধী বিক্ষোভ হয় । সেখানে বর্ণবাদবিরোধী বিভিন্ন সংগঠনও পাল্টা কর্মসূচি পালন করে ।

যুক্তরাজ্যের পুলিশ বাহিনী জানিয়েছে , গত শনিবার লন্ডনে অভিবাসনবিরোধী বিক্ষোভের সময় পুলিশ সদস্যদের ওপর হামলা হয় । তাঁদের ওপর গুলির ঘটনাও ঘটে । ওই সময় লন্ডনের রাস্তায় লক্ষাধিক মানুষ অভিবাসনবিরোধী বিক্ষোভে অংশ নেয় । গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে , এই বিক্ষোভের সময় অভিবাসনবিরোধী ও পক্ষের দুটি দল তৈরি হয় । তারা কাছাকাছি দূরত্বে মিছিল করে ।

মেট্রোপলিটন পুলিশ আরও জানিয়েছে , এই ঘটনায় সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সময় অন্তত ২৬ জন পুলিশ কর্মকর্তা আহত হন । ঘটনাস্থল থেকে ২৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তারা । এক বিবৃতি দিয়ে এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য ’ বলে নিন্দা জানিয়েছেন পুলিশের সহকারী কমিশনার ম্যাট টুইস্ট । অভিবাসন এখন ব্রিটেনের সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু । অর্থনৈতিক মন্দার উদ্বেগকেও ছাপিয়ে গেছে এই প্রসঙ্গ । চলতি বছর এ পর্যন্ত ২৮ হাজারের বেশি শরণার্থী ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করেছে । এই বিরোধিতা করে ইংল্যান্ডের রাস্তায় সর্বত্র লাল – সাদা পতাকা টাঙানো হচ্ছে । কেউ কেউ এটিকে জাতীয় গর্বের স্বতঃস্ফুর্ত প্রকাশ বলে দাবি করছেন ।

তবে বর্ণবাদবিরোধী আন্দোলনকারীরা মনে করছেন , এই প্রচারণায় বিদেশিদের প্রতি ঘৃণার বার্তাই দেওয়া হচ্ছে । এদিকে গতকাল শনিবার কানাডার ক্রিস্টি পিটস পার্কেও অভিবাসনবিরোধী বিক্ষোভ হয়েছে । এই বিক্ষোভ থেকে অন্তত ১০ জনকে আটক করেছে টরন্টো পুলিশ । সেখানে একই সময়ে অভিবাসনের পক্ষেও বিক্ষোভ করা হয়েছে । গণ – অভিবাসনের বিরোধিতা করে ‘ কানাডার প্রথম দেশপ্রেমিক সমাবেশ – এর ব্যানারে এই বিক্ষোভের আয়োজন করা হয় । ইস্টাগ্রামের এক পোস্টে আয়োজকেরা দাবি করে , অভিবাসীদের মধ্যে কানাডার নাগরিকদের মূল্যায়ন ও গুরুত্ব দিতেই এ ধরনের বিক্ষোভের আয়োজন করা হয়েছে ।

এর আগে ১ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে অভিবাসনবিরোধী ও পক্ষ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় । সেই সংঘর্ষে মরিচের গুঁড়া নিক্ষেপ ও লাঠিপেটা করে পুলিশ । গণ – অভিবাসন ঠেকাতে অস্ট্রেলিয়ার সিডনি , পার্থ , ক্যানবেরা ও ব্রিসবেনে বিক্ষোভ করে অভিবাসীবিরোধীরা । বিভিন্ন শহরে অনুষ্ঠিত মিছিলের নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়ার সরকার । ‘

মার্চ ফর অস্ট্রেলিয়া’র ব্যানারে অনুষ্ঠিত এই মিছিলকে বর্ণবাদী আখ্যা দিয়ে দেশটির বহুসংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যান অ্যালি বলেন , নাৎসিরা এ ধরনের সমাবেশ করেছে । প্রায় ৫ হাজার বিক্ষোভকারী অস্ট্রেলিয়ার পতাকা হাতে নিয়ে মিছিল করেন । অন্য দিকে মেলবোর্ন শহরে অভিবাসীদের পক্ষেও মিছিল করা হয় । এ সময় প্রায় ছয়জনকে আটক করে পুলিশ ।

এবিসির এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে , গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় অভিবাসনবিরোধী বিক্ষোভ মিছিলে নব্য নাৎসিদের উপস্থিতি লক্ষ করা গেছে । সিডনি শহরে অনুষ্ঠিত মিছিলের সামনের দিকে ন্যাশনাল সোশ্যালিস্ট নেটওয়ার্ক ( এনএসএন ) , নব্য নাৎসি গোষ্ঠীর সদস্যদের দেখা গেছে । তাদের ধরে থাকা ব্যানারে ‘ এখনই গণ – অভিবাসন বন্ধ করুন ‘ লেখা ছিল ।

ইউকে এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top