|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বন্যা ও আইনশৃঙ্খলা সংকটে স্থায়ী সমাধানের দাবিতে লন্ডনে শাহজালাল হাউজিং এস্টেট উপশহর প্রবাসী সমিতির সংবাদ সম্মেলন

বন্যা ও আইনশৃঙ্খলা সংকটে স্থায়ী সমাধানের দাবিতে লন্ডনে শাহজালাল হাউজিং এস্টেট উপশহর প্রবাসী সমিতির সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫

প্রতিবছর বন্যায় সিলেটের শাহজালাল হাউজিং এস্টেট উপশহরে যে ক্ষয়ক্ষতি হয়, তা মোকাবিলায় স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে শাহজালাল হাউজিং এস্টেট উপশহর প্রবাসী সমিতি। সোমবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। পাশাপাশি এলাকায় স্থায়ী পুলিশ স্টেশন, ফায়ার স্টেশন, পার্ক ও কবরস্থান প্রতিষ্ঠার কথাও তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি কাউন্সিলর মো. আয়াছ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ শেরওয়ান কামালীর সঞ্চালনায় সংগঠনের উপদেষ্টা ও সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জালালাবাদ সম্পাদক মুক্তাসবিস উন নূর উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতি বছর বন্যায় উপশহর এলাকায় ব্যাপক ক্ষতি হয়। এ বিষয়ে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি। একইসঙ্গে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি, চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থায়ী পুলিশ স্টেশন, রাতের পুলিশ টহল বৃদ্ধি, ফায়ার স্টেশন ও পার্ক নির্মাণ, নিজস্ব কবরস্থান প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তারা তুলে ধরেন। এসব বিষয়ে স্থানীয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে যুক্তরাজ্যে বসবাসরত উপশহরবাসীকে সমিতির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুফতি মতিউর রহমান চৌধুরী, স্থপতি প্রকৌশলী আবু বকর সিদ্দিক এবং সমিতির সদস্য শাহাব উদ্দিন শিশু, ইয়ামিন উদ্দিন, খসরু জামান কসরু, শাহজান করিম, মুহাম্মদ আব্দুল কোদ্দুস, এনামুল করিম খান, আব্দুল খালিক, কবির আহমেদ বদরুল, কায়সার উদ্দিন, মাহফুজুন নূর মুর্শদ, নাসির উদ্দিন, মিসবা উদ্দিন, কামাল এম সি রহমান ও আবুল হোসেন।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ জোবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, সাংবাদিক রহমত আলী, মিসবা জামাল, সৈয়দ জোহারুল হক, চ্যানেল এসের রেজাউল করিম মৃধা, এনটিভির মাসুদ আহমেদ, শাহীন আহমেদ, টিভি২৪-এর শরীফ, কামরুল ইসলাম রাসেল প্রমুখ।

ইউকে এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top