|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বিশ্বজুড়ে স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতিকে স্বাগত জানালো ইউকে জমিয়ত

বিশ্বজুড়ে স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতিকে স্বাগত জানালো ইউকে জমিয়ত

প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৫

বৃটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম-ইউকে। ইউকে জমিয়ত নেতৃবৃন্দ পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় জমিয়তের পক্ষ থেকে এ স্বাগত বার্তা দেন।

সভায় বক্তব্য রাখেন ইউকে জমিয়তের প্রেসিডেন্ট ড. মাওলানা শুয়াইব আহমদ, সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, সহ-সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান ও সহ প্রচার সম্পাদক মাওলানা আবদুল হাই। অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম বিশেষ ভিডিও বার্তায় বলেন, বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই; তবে শুধুই স্বীকৃতি দিয়ে কাজ শেষ নয়। স্বাধীন ফিলিস্তিনের অধিকার বহুকাল আগে থেকে নিশ্চিত করা উচিত ছিল, তা নিশ্চিত করার প্রধান দায়িত্ব বিশ্বশক্তিগুলোর ওপর বর্তায়। দুর্ভাগ্যজনকভাবে তারা দীর্ঘকাল ধরে মুক্তিকামী ফিলিস্তিনীদের মৌলিক মানবাধিকারে চরম গাফিলতি করেছে।

মুফতি মুনতাকিম আরও বলেন, আট দশকের জুলুম ও হত্যাযজ্ঞের বিনিময়ে অর্জিত স্বাধীনতার স্বীকৃতি যদি বিশ্বশক্তিদের কৃতিত্ব বলে গণ্য করা হয়, তাহলে তাদের ব্যাপক নিধন ও ধ্বংসের কলঙ্কও বহন করতে হবে। অপূরণীয় ক্ষয়ক্ষতির মাশুলও তারা গুণা উচিত। বিশেষত আজ যখন গাজা প্রায় মাটির সঙ্গে মিশে গেছে এবং সেখানে মানবতার এক অনন‍্য সপ্তাহান্তহীন আর্তনাদ শোনা যায়, কেবল স্বীকৃতির ঘোষণায় বিষয়টি সীমাবদ্ধ রাখলে তা ওজনহীন হবে-আমরা তা ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ হিসেবে বিবেচনা করব।

তিনি বিশ্বশক্তিগুলোকে দীর্ঘমেয়াদী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান যাতে জুলুম স্থায়ীভাবে বন্ধ করা যায় এবং শতাব্দী ব্যাপী পরিকল্পিত ক্ষয়ক্ষতির প্রায়শ্চিত্ত আদায় করা হয়, নচেৎ ইতিহাস তাদের ক্ষমা করবে না-ইঙ্গিত দেন মুফতি আবদুল মুনতাকিম।

শেষে ইউকে জমিয়ত নেতৃবৃন্দ সমগ্র মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফিলিস্তিন-গাজাসহ বিশ্বের প্রতিটি জুলুমের মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top