|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. অনুমোদিত স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে প্রবাসীদের জনসভা

অনুমোদিত স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে প্রবাসীদের জনসভা


প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫

সরকার অনুমোদিত স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্রুত ক্যাম্পাস নির্মাণের দাবিতে লন্ডনে প্রবাসী সুনামগঞ্জবাসীর উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত এই সভায় যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জ জেলার সর্বস্তরের প্রবাসীরা অংশ নেন।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদিত স্থানে নির্মাণ বাস্তবায়ন পরিষদ ইউকে’র আয়োজনে সভার সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী আলহাজ্ব মোহাম্মদ আবুল লেইচ। সদস্য সচিব অধ্যক্ষ মো. ছানাওর আলী কয়েছ এবং যুগ্ম সদস্য সচিব মো. দিলাওর হোসেনের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি আব্দুল ওয়াদুদ লতিফি।

সভায় যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুমোদিত স্থানে দ্রুত বিশ্ববিদ্যালয় নির্মাণ বাস্তবায়নের দাবিতে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক রেজাউল কবির জায়গীরদার রাজা, সাবেক চেয়ারম্যান নূরুল আমীন, ড. রোয়াব উদ্দিন, ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্টের সভাপতি, শিল্পপতি ও সমাজসেবী এবং জামাল উদ্দীন হাই স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জামাল উদ্দিন মকদ্দুছ, সাবেক পুলিশ ইন্সপেক্টর আহবাব মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী শিক্ষক খায়রুল ইসলাম, শান্তিগঞ্জের রত্নগর্ভা মা কবি-সাহিত্যিক ইমদাদুন খাঁন, যুগ্ম সদস্য সচিব প্রভাষক মাহবুবুর রউফ নয়ন, শিক্ষাবিদ অধ্যাপক ওমর ফারুক, বাংলাদেশ শিক্ষক সমিতি ইউকে সভাপতি আবুল হোসেন, দিরাইয়ের বিশিষ্ট সমাজসেবী নজরুল ইসলাম, সমাজসেবী ও রাজনীতিবিদ আলাউদ্দিন আহমদ মুক্তা, ছাতক উপজেলা ট্রাস্টের ট্রাস্টি মজির উদ্দিন, শিক্ষাবিদ কামরুজ্জামান চৌধুরী, সাবেক চেয়ারম্যান শহীদুর রহমান শহীদ, দিরাইয়ের কৃতিসন্তান সাজ্জাদুর রহমান, জি এস সি কেন্দ্রীয় কমিটির মেম্বারশিপ সেক্রেটারি ও ছাতক যুব সংস্হা ইউকে’র সেক্রেটারি আব্দুল মালিক কুটি, সৈয়দপুর সামসিয়া সমিতির সভাপতি ও জি এস সি ইস্ট লন্ডন শাখার সভাপতি সৈয়দ জিল্লুল হক, ছাতক যুব সংস্হা ও ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা সদস্য এমদাদুল হক, ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট ও যুব সংস্হা ইউকে প্রতিষ্ঠাতা সদস্য মো. ফারুক আহমদ, দিরাই ডেভেলপমেন্ট এসোসিয়েশন সভাপতি মিজানুর রহমান চৌধুরী, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারি আঙ্গুর আলী, সুনামগঞ্জ সমিতি ইউকে সেক্রেটারি সিজিল মিয়া, তরুণ রাজনীতিবিদ ও পরিষদের যুগ্ম সদস্য সচিব ফজলে রাব্বি স্মরণ, দিরাই-শাল্লা কালচারাল এসোসিয়েশন সভাপতি মহিউদ্দিন জগনু, জগন্নাথপুর উন্নয়ন সংস্থা সভাপতি চন্দন মিয়া, দিরাই ডেভেলপমেন্ট এসোসিয়েশন সেক্রেটারি সরদার আমীর খসরু, শান্তিগঞ্জ সমিতির সহসভাপতি ইকবাল হোসেন, শান্তিগঞ্জের বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী শামীম আহমদ, জগন্নাথপুরের শিক্ষক রেদোয়ান খান, কাউন্সিলর ফয়জুর রহমান, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারি ইসতাব উদ্দিন আহমদ, শিক্ষানুরাগী আবুল হাসনাত কয়েছ, জগন্নাথপুর উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি তাহের কামালী, সুনামগঞ্জ এডুকেশন ট্রাস্ট সভাপতি জুবায়ের আহমদ হামজা, সমাজসেবী আবদুর রব, অধ্যাপক আবদুর রব, ছাতক ওয়েলফেয়ার ট্রাস্ট সেক্রেটারি জাকির হোসেন সেলিম, সাংবাদিক ও অনুবাদক সৈয়দ জহরুল হক, সমাজসেবী ও রাজনীতিবিদ আবুল হোসেন, সাংবাদিক সজিব আহমদ, শিক্ষানুরাগী জুলহাস আহমদ চৌধুরী, তরুণ সংগঠক শিপন আহমদ, শিক্ষানুরাগী শামীম আহমদ তালুকদার, কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সাংগঠনিক সম্পাদক মৌলনা তাজুল ইসলাম, শান্তিগঞ্জের সংগঠক আব্দুস সালাম, শান্তিগঞ্জ সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক আনোয়ার হোসেন, সমাজসেবী তফজ্জুল হোসেন, শিক্ষানুরাগী গোলাম আযম তালুকদার, হিউম্যান রাইটস যুক্তরাজ্য সভাপতি আশিকুল ইসলাম আশিক, সমাজসেবী আবু হেলাল, ছাতক ওয়েলফেয়ার ট্রাস্ট সভাপতি ছয়ফুল আলম সুফিয়ান, শিক্ষানুরাগী আবুল মনসুর রুমেল, তরুণ সংগঠক মকবুল আহমদ, সমাজসেবী আবুল হোসেন, সমাজসেবী আজাদ মিয়া, সমাজসেবী আবুল কালাম, তরুণ সমাজকর্মী ছৈল মিয়া, সমাজকর্মী ছালেহ আহমদ, সমাজসেবী জগম্বর আলী ও দিলবর আলী প্রমুখ।

পরিশেষে সরকারের প্রতি বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত শুরু করার আহ্বান জানিয়ে এবং দেশে–বিদেশে সুনামগঞ্জবাসীকে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র প্রতিহত করে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

ইউকে এর আরও খবর
মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top