জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫
জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সভা ও নির্বাচন গত ৭ ডিসেম্বর রবিবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সহ সভাপতি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছের যৌথ পরিচালনায় সভা শুরু হয়।
শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত করেন সদস্য মাওলানা হাফিজ আবুল হাসান এবং স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি শামীম শাহান। সভায় বিগত মেয়াদের কার্যক্রম রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ এবং আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মাওলানা মোসলেহ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক স্পিকার মো. আহবাব হোসেন, কাউন্সিলর সিরাজুল ইসলাম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইমদাদুল হক চৌধুরী, দারুল হাদিস লতিফিয়ার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, সাবেক ডেপুটি মেয়র মো. শাহিদ আলী ও কাউন্সিলর মোহাম্মদ চৌধুরী।
সভায় বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি মাওলানা আব্দুর রব, মসিউর রহমান শাহীন, হামিদুর রহমান চৌধুরী আজাদ, সহ সভাপতি মাওলানা আব্দুল আউয়াল হেলাল, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ কে এম মাছুম, সহ সাধারণ সম্পাদক ও সদস্য সচিব হাসনাত চৌধুরী, সদস্য আব্দুল লতিফ লছনু, এনায়েতুল কিবরিয়া চৌধুরী, শ্রী চিত্রাদীপ পুরকায়স্থ ঝুমুর ও মো. রুহুল আমিন।

বক্তারা সংগঠনের দীর্ঘদিনের কার্যক্রমের প্রশংসা করে বলেন, জন্মলগ্ন থেকেই অ্যাসোসিয়েশনটি সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। বিপুল সংখ্যক জকিগঞ্জবাসীর উপস্থিতিতে সভার শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনার শিহাব আহমদ চৌধুরী সাবু, মাওলানা শেহাব উদ্দিন ও মো. আব্দুল বাছিত চৌধুরী ২০২৫-২০২৮ মেয়াদের জন্য নতুন কমিটির নাম ঘোষণা করেন। নতুন কার্যকরী কমিটিতে সভাপতি নির্বাচিত হন কমর উদ্দিন চৌধুরী পাপলু, সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ এবং কোষাধ্যক্ষ রাসেল আলম চৌধুরী বাবুসহ মোট সাতষট্টি সদস্যের নাম ঘোষণা করা হয়। সভায় সাত সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদেরও নাম প্রকাশ করা হয়।
পরবর্তীতে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। শেষে রাফেল ড্র-এর বিজয়ী আব্দুল বাছিত মুকুল, বুলবুল আহমদ ও আবিদুর রহমানকে ‘রীহ আল মাদিনাহ’ কোম্পানির পক্ষ থেকে প্রধান অতিথি কাউন্সিলর সুলুক আহমদ, নবনির্বাচিত সভাপতি কমর উদ্দিন চৌধুরী পাপলু ও কোম্পানির ডিরেক্টর মাওলানা ফরিদ আহমদ চৌধুরীর মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়। ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

