উমরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫
উমরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বিশেষ সাধারণ সভা ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোফিজ আলী এবং পুরো কার্যক্রম পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান হেলাল।
আসন্ন বছরের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে ছিল সংগঠনের আর্থিক প্রতিষ্ঠান শাখা স্থানান্তর, কমিউনিটির কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং প্রয়াত কার্যনির্বাহী সদস্য জনাব আনা মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও স্মৃতিচারণ।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য জিয়াউল ইসলাম মাছুম, আবুবকর সিদ্দিক, মতিুর রহমান চৌধুরী, আব্দুল কুদ্দুস, ফজলুর রহমান, বাবলু মিয়া, মাহফুজুর রহমান, হাফিজ ফখরুল ইসলাম, এলাইছ মিয়া, তুরন মিয়া, মজাম্মিল আলীসহ আরও অনেকে। তাঁদের সক্রিয় অংশগ্রহণে সভা প্রাণবন্ত হয়ে ওঠে।
চেয়ারম্যান মোফিজ আলী বলেন, কমিউনিটির উন্নয়নে সংগঠন সবসময় কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও এই অঙ্গীকার অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক মিজানুর রহমান হেলাল বলেন, নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে সংগঠনকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করা হবে। সভার শেষে আগামীর কার্যক্রম সফল করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি

