|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সংবাদ সম্মেলনে নিউহ্যামের মেয়র প্রার্থী ফরহাদ হোসেন : নির্বাচিত হলে মেয়রের দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে

সংবাদ সম্মেলনে নিউহ্যামের মেয়র প্রার্থী ফরহাদ হোসেন : নির্বাচিত হলে মেয়রের দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে


প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫

লন্ডন, ১৭ ডিসেম্বর ২০২৫: আগামী বছরের ৭ মে অনুষ্ঠিতব্য নিউহ্যাম কাউন্সিলের নির্বাহী মেয়র নির্বাচনে লেবার পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছেন ব্রিটিশ-বাংলাদেশী ফরহাদ হোসেন । নির্বাচিত হলে তিনিই হবেন গোটা যুক্তরাজ্যে প্রথম লেবার দলীয় বাংলাদেশী বংশোদ্ভূত মেয়র । নিউহ্যামের প্লাস্টো এলাকায় জন্ম ও বেড়েওঠা ফরহাদ হোসেনের পৈত্রিক নিবাস সিলেটের বালাগঞ্জ উপজেলার উপরপুর ইউনিয়নের নরপুর গ্রামে । আগামী নির্বাচনে তিনি নিউহ্যামের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন । বলেছেন- নির্বাচিত হলে দলমত, জাতি, ধর্মবর্ণ নির্বিশেষে মেয়রের দরজা সবার জন্য উন্মক্ত থাকবে।

গত ১৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ-এর উদ্যোগে ম্যানর পার্কের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথাগুলো বলেন । লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ এর জেনারেল সেক্রেটারি ও সি.ডব্লিউ.ইউ ট্রেড ইউনিয়ন মাউন্ট প্লেজেন্ট শাখার পলিটিক্যাল সেক্রেটারি কাউন্সিলার সৈয়দ আবুল বাশার এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন নিউহ্যাম লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ এর চেয়ারম্যান সাবেক কাউন্সিলার খলিল কাজী ওবিই ও লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ-এর ট্রেড ইউনিয়ন সেক্রেটারি কাউন্সিলার আব্দুল আজিজ তকি।

সংবাদ সম্মেলনে ফরহাদ হোসাইন তাঁর প্রধান পাঁচটি অঙ্গীকার ঘোষণা করেন । সেগুলো হলো- নিউহ্যাম বারার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জরুরী পদেক্ষপ গ্রহণ, পার্কিং সমস্যার সমাধান, বাসিন্দাদের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটনো এবং আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।
তিনি ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের অবদান কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করে বলেন- একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও জনগণের প্রতি দায়িত্বশীল নিউহ্যাম গড়তে আমি দৃঢ় প্রতিজ্ঞ।
জনাব ফরহাদ বলেন, আমার প্রতিদ্বন্দ্বীরা বিভাজন সৃষ্টি, নেতিবাচক এবং বিশৃঙ্খলার রাজনীতি করছেন । কিন্তু আমি সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছি। আমি আজকের সংবাদ সম্মেলনে তাদেরকে ইতিবাচক রাজনীতি চর্চার আহবান জানাই। ইতিবাচক রাজনীতিই মানুষের জীবনমানের উন্নয়নে প্রকৃত পরিবর্তন আনতে পারে।
তিনি বলেন এই বারাই আমাকে জীবনের সব সুযোগ-সুবিধা দিয়েছে। আমাকে গড়ে তুলেছে। এবার আমি নিউহ্যামের জন্য স্থিতিশীল ও গঠনমূলক নেতৃত্ব দিতে প্রতিজ্ঞাবদ্ধ।
উল্লেখ্য, ফরহাদ হোসেন ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত আট বছর নিউহ্যাম কাউন্সিলে লেবার দলীয় কাউন্সিলর ছিলেন । একই সময় তিনি ২০১৩-২০১৮ সাল পর্যন্ত ক্যাবিনেট মেম্বার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন । এই সময় তিনি কমিউনিটি-সেফটির দায়িত্বে ছিলেন । বারায় অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন এবং পুলিশের সঙ্গে কাজ করে অপরাধপ্রবণ এলাকাগুলোতে অপরাধ কমাতে সক্ষম হোন । নিউহ্যাম কাউন্সিলের পেনশন স্কিমের চেয়ারম্যান হিসেবে তিনি তহবিল ১.৪ বিলিয়ন পাউন্ডে উন্নীত করেন এবং বছরে ৪ মিলিয়ন পাউন্ড সাশ্রয় করেন ।
নিউহ্যামের প্লাস্টোতে বড় হওয়া ফরহাদ হোসেন স্থানীয় পোর্টওয়ে প্রাইমারি স্কুল ও লিস্টার কমিউনিটি স্কুলে লেখাপড়া শেষ করে নিউহ্যাম সিক্সথ ফর্ম কলেজে ভর্তি হোন । তিনি ওই কলেজের প্রথম শিক্ষার্থী, যিনি তিনটি এ-গ্রেড অর্জন করেন । এরপর তিনি ইম্পেরিয়াল কলেজ লন্ডনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া করেন । তিনি এনএইচএস, এডুকেশন সেক্টর, স্থানীয় সরকার এবং বিভিন্ন চ্যারিটি সংস্থায় কাজ করেছেন । বর্তমানে তিনি আর্কাডিসে প্রিন্সিপাল কনসালট্যান্ট হিসেবে লোওয়ার থেমস ক্রসিং প্রকল্পে চাকরি করছেন । অবসর সময়ে তিনি ইসিবি লেভেল ২ কোচ হিসেবে ক্রিকেট প্রশিক্ষণ দেন । ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক। তাঁর পিতা কমিউনিটির অত্যন্ত সুপিরিচিত ব্যক্তিত্ব। তিনি বালাগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জয়নাল আবেদীনের ছেলে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিল পারভেজ আহমদ, লেবার পার্টির রিজিয়নাল বোর্ডের সদস্য কাউন্সিলর ড. জামাল উদ্দিন, ম্যানচেস্টার কাউন্সিলের সাবেক ডেপুটি লীডার লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ-এর নির্বাহী সদস্য লুৎফুর রহমান ওবিই, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মুহিব উদ্দিন, লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ-এর মেম্বারশীপ সেক্রেটারি সাবেক কাউন্সিলর হানিফ আব্দুল মুহিত, লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ-এর নির্বাহী সদস্য সাবেক কাউন্সিলর আয়শা সিদ্দিকী, কাউন্সিলর সাবিহা কামালী, লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ নিউহ্যাম শাখার নির্বাহী সদস্য একাউন্টেন্ট রাব্বির হোসাইন ও সি.ডব্লিউ.ইউ ট্রেড ইউনিয়ন রমফোর্ডের পলিটিকেল সেক্রেটারি শাহ সানাওয়ার।

ইউকে এর আরও খবর
পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top