|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ওসমানীকে আন্তর্জাতিক বিমানবন্দর ও সব এয়ারলাইন্স চালুর দাবিতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা

ওসমানীকে আন্তর্জাতিক বিমানবন্দর ও সব এয়ারলাইন্স চালুর দাবিতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা

প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কার্যকর করা এবং সব বিদেশি এয়ারলাইন্স চালুর দাবিতে যুক্তরাজ্যে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ লক্ষ্যে গত ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৫টায় পূর্ব লন্ডনের গ্রেটারক্স স্ট্রিটের মাইক্রো বিজনেস পার্কে সর্বদলীয় কমিউনিটি নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

‘ক্যাম্পেইন কমিটি ফর ফুল্লি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল’-এর আহ্বানে অনুষ্ঠিত সভায় সংগঠনের আহ্বায়ক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এম এ রবের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহ মুনিম, সাবেক সিভিক মেয়র কাউন্সিলার ফারুক চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী অধিকার পরিষদের সভাপতি জামান আহমদ সিদ্দিকী, অর্থ সচিব সলিসিটর ও লেখক মোহাম্মদ ইয়াওর উদ্দিন, সাবেক ব্রিটিশ এমপি প্রার্থী সৈয়দ নুরুল ইসলাম দুলু, বীর মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী ও আব্দুর রহিমসহ আরও অনেক কমিউনিটি নেতা ও সংগঠক।

সভায় বক্তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চলমান থাকা সত্ত্বেও ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু না করা এবং বিদেশি ফ্লাইট চালুর অনুমতি না দেওয়ায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সংগঠনের নেতৃবৃন্দ দু’দফা সরকারপ্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এই ন্যায্য দাবি উত্থাপন করেছেন।

বক্তারা আরও জানান, এ দাবির পক্ষে সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন, হাইকমিশনারের সঙ্গে বৈঠক, সিলেটে বিশাল মানববন্ধন, উপদেষ্টাদের কাছে স্মারকলিপি প্রদান এবং বার্মিংহাম, নিউক্যাসল, ব্রাডফোর্ড, লুটন, কার্লাইল, ফোকস্টন, সারে ও লেস্টারসহ বিভিন্ন শহরে সভা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রবাসীদের এই ন্যায্য দাবি দীর্ঘ ২৩ বছর ধরে উপেক্ষিত হয়ে আসছে।

সভায় বলা হয়, বাংলাদেশ বিমানের আকাশচুম্বী ভাড়ার কারণে প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজন নিয়ে দেশে যেতে পারছেন না, যা প্রবাসীদের প্রতি সরকারের বৈষম্যমূলক আচরণের শামিল। দীর্ঘ আলোচনার পর নেতৃবৃন্দ সিলেটবাসীর ন্যায্য দাবি আদায়ে বিশাল জনসভা, মানববন্ধন, বাংলাদেশ হাইকমিশন ঘেরাও, বিমান বয়কট এবং রেমিট্যান্স বন্ধের কর্মসূচির ঘোষণা দেন।

সভা থেকে আগামী জানুয়ারি মাসের মধ্যে বিমান ভাড়া হ্রাস, ওসমানী বিমানবন্দর থেকে বিদেশি ফ্লাইট চালুর অনুমতি প্রদান এবং টার্মিনাল ভবনের কাজ সম্পন্ন করার জন্য সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতি জোর অনুরোধ জানানো হয়। একই সঙ্গে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top