লন্ডনে ১৪তম সাহরী পার্টিতে সাংবাদিক ও লেখকদের মিলনমেলা
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৬
বিন্নি ভাতের সাথে নারিকেলের মোরব্বার স্বাদ ছিলো অপূর্ব
লন্ডন, ৯ মার্চ ২০২৬: পূর্ব লন্ডনে সাংবাদিক, লেখক ও কমিউনিটি ব্যক্তিত্বদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ১৪তম সাহরী পার্টি । ৭ মার্চ শনিবার রাতে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডস্থ একটি হলে এ পার্টি অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল এবং অল সিজন ফুডস-এর অন্যতম পরিচালক হেলাল উদ্দিনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৬০ জন সাংবাদিক, লেখক ও সুধী উপস্থিত ছিলেন।
সাপ্তাহিক বাংলা পোস্টের সাবেক প্রধান সম্পাদক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এবং সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাহরী পার্টির শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল।
তিনি বলেন, ইবাদতের উদ্দেশ্য থেকেই মূলত এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিলো । আজ থেকে প্রায় ১৬ বছর আগে রাত ছোট্ট থাকায় অনেকেই তারাবিহ নামাজ আদায় করে নিজ বাসায় গিয়ে সাহরী খাওয়ার সময় পেতেননা । তাদের সুবিধার কথা বিবেচনা করেই প্রথমে এই আয়োজন শুরু করা হয় । এখন এটি একটি বার্ষিক মিলনমেলায় পরিণত হয়েছে। ২০২৫ সাল থেকে অল সিজন ফুডস-এর অন্যতম পরিচালক হেলাল উদ্দিন আমার সঙ্গে যুক্ত হয়েছেন । আমরা সফলভাবে এই আয়োজন করতে পেরে খুবই আনন্দিত এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি।
অনুষ্ঠানে লন্ডনের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অনেক সংবাদকর্মী উপস্থিত ছিলেন । উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও সপ্তাহিক জনমতের সাবেক সম্পাদক নবাব উদ্দিন, প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সিনিয়র সহ সভাপতি তাইসির মাহমুদ, সেক্রেটারি মোঃ আকরামুল হোসাইন, মতিউর রহমান চৌধুরী, আবু সালেহ মোঃ মাসুম, বাতিরুল হক সরদার, আব্দুল আহাদ, ফজলু মিয়া, সালেহ আহমেদ, আকবর হোসেন, হাসনাত চৌধুরী, মোঃ আব্দুল হান্নান, কামাল মেহেদী, আহাদ চৌধুরী বাবু, রেজাউল করিম মৃধা, শরিফুল ইসলাম চৌধুরী, সারওয়ার হোসেন, বাবলুল হক, ফয়সল মাহমুদ, সুয়েজ মিয়া, তাওহিদুল করিম মুজাহিদ, জিবরিল মাহমুদ, এম এ কাইয়ূম, মিছবাহ জামাল, আনোয়ারুল ইসলাম অভি, শাহ ইউসুফ, মাহমুদুল হক হৃদয়, এখলাছুর রহমান পাক্কু, মোহাম্মদ রহিম, শাহ বেলাল, এনাম চৌধুরী, আমিন চৌধুরী, সৈয়দ আনাস পাশা, মাহবুব আলী খানশূর, বদরুজ্জামান বাবুল, হেফাজুল করিম রাকিব, খালেদ মাসুদ রনি, মুহিব উদ্দিন চৌধুরী, জাকির হোসেন কয়েস, আলী আহমদ বেবুল, আলাউর রহমান খান শাহীন, আব্দুস সোবহান, মারুফ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে স্মৃতিচারণ, আলোচনা, ইসলামী সংগীত ও কৌতুক পরিবেশনায় অংশ নেন অতিথিরা। সেহরি পার্টির খাবারের মেনুতে ছিল মাছের ভর্তা, লতা, বড় মাছের শুঁটকি, চিংড়ি ও মুকি সমন্বয়ে তৈরি বিশেষ তরকারি, সাতকরা ও টমেটো দিয়ে মাছের টক, গোশত ভুনা, বিন্নি ভাত এবং নারিকেলের মোরব্বা।
খাবার শেষে উপস্থিত সবাই আনন্দঘন পরিবেশে প্রায় এক ঘণ্টা একক ও সমবেত কণ্ঠে ইসলামী নাশিদ পরিবেশন করেন । পরে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন সভার সভাপতি কে এম আবু তাহের চৌধুরী।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং এই সৌহার্দ্য ও সম্প্রীতির মিলনমেলা আগামীতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

