|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ইফতার: প্রবাসীদের দাবি–দাওয়া আদায়ে জোরালো ভূমিকার অঙ্গীকার

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ইফতার: প্রবাসীদের দাবি–দাওয়া আদায়ে জোরালো ভূমিকার অঙ্গীকার


প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৬

খালেদ মাসুদ রনি:: প্রবাসীদের দাবি–দাওয়া আদায়ে জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার নিয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে এবং সংগঠনের সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে পূর্ব লন্ডনের একটি হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক, পেশাজীবী ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সাউথ ইস্ট রিজিওনের কনভেনর হারুনার রশিদের সভাপতিত্বে এবং সংগঠনের জয়েন্ট কনভেনর সৈয়দ এম. করিম সায়েম ও আব্দুল বাসিত রফির যৌথ পরিচালনায় ইফতার-পূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের পেট্রন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসানাত এম. হোসাইন এমবিই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের পক্ষে ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ মোহাম্মেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ও সাংবাদিক কে. এম. আবু তাহের চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, গ্রেটার সিলেটের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর এবং কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজ হক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে কেন্দ্রীয় কমিটির কনভেনর মনসুর আহমদ মকিস, কো-কনভেনর মসুদ আহমদ এবং মেম্বার সেক্রেটারি ড. এম. মুজিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রেজা আহমদ, ফয়সল চৌধুরী শুয়েব, মাওলানা আব্দুল কাদের সালেহ, সাউথ ইস্ট রিজিওনের কো-কনভেনর জামাল উদ্দিন, সাউথ ওয়েলস রিজিওনের কনভেনর মুজিবুর রহমান মুজিব ও কো-কনভেনর শাহ সাফি আহমদ, কেন্ট রিজিওনের সভাপতি মাওলানা রফিক আহমদ, ব্যারিস্টার মোহাম্মদ শহীদ, মাওলানা মাহমুদ আলী, সাংবাদিক আব্দুল কাইয়ুম, খালেদ মাসুদ রনি, বদরুল ইসলাম, সাউথ ইস্ট রিজিওনের জয়েন্ট কনভেনর নুরুল ইসলাম, হেলেন ইসলাম, কদর উদ্দিন, আব্দুর রহিম রঞ্জু, টিভি প্রেজেন্টার হেনা বেগম, খালেদ খান, আজম আলী, শাহ চেরাগ আলী, আজিজুল আম্বিয়া, ফারহান সাদিক খান, সুলতানা রশিদ জলি, মুন কুরেশি, রুবি বেগম, আসমা মতিন, লুপা বেগম, উর্মি বেগম, দীপা বেগম, মাধবী, সোপান আহমদ, আফতাব আহমদ, মিসেস জেসিকা চৌধুরীসহ অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে প্রবাসীদের অধিকার ও দাবি–দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনকে আরও সক্রিয় ও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে প্রবাসীদের ঐক্য, সামাজিক উন্নয়ন এবং বাংলাদেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ইফতারের পূর্বে মুসলিম উম্মাহর ঐক্য, বাংলাদেশের অগ্রগতি এবং কমিউনিটির সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহমুদ আলী।

অনুষ্ঠানে ইফতার-পরবর্তী সাংগঠনিক সভায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইস্ট রিজিওনের অধীনে কয়েকটি ব্রাঞ্চের কমিটি অনুমোদন করা হয়।

ইস্ট লন্ডন ব্রাঞ্চের সভাপতি হিসেবে শাহ চেরাগ আলী, সিনিয়র সহ-সভাপতি আজম আলী, সহ-সভাপতি আজিজুল আম্বিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল বাসিত রফি, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন ও সিনিয়র যুগ্ম সম্পাদক জোবায়ের কিবরিয়ার সমন্বয়ে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

নর্থ লন্ডন ব্রাঞ্চের সভাপতি হিসেবে গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিন, সহ-সভাপতি হেনা বেগম, তুহিন আহমদ, রুহুল আমিন ও আব্দুল মালিক এবং সাধারণ সম্পাদক সৈয়দ ফরহাদ ও সিনিয়র যুগ্ম সম্পাদক দৌলত হোসেনের সমন্বয়ে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

এ ছাড়া এসেক্স ব্রাঞ্চের আহ্বায়ক হিসেবে তৌরিস আহমদ, সদস্য সচিব নুরুল ইসলাম, জয়েন্ট কনভেনর হেলেন ইসলাম ও ফারহান সাদিক খান এবং সদস্য জুবেল আহমদ বেলালের সমন্বয়ে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

সভায় আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

ইউকে এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top