|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হচ্ছে

১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হচ্ছে

প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৬

দেশ ডেস্ক:: কোভিড-১৯ (করোনা) প্রতিরোধে নিম্নমানের মাস্ক, পিপিইসহ অন্যান্য সরঞ্জামাদি ক্রয় এবং বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে ১২ কোটি ৩ লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ছয়টি মামলা হচ্ছে।

অনুসন্ধান কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ফারুক হোসেন ও মো. শাহজাহান মিরাজ এরই মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছেন। প্রতিবেদনটি পরীক্ষা-নিরীক্ষা করে মামলার অনুমোদন দেবে কমিশন। এরপর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ অফিসে মামলা হবে বলে জানা গেছে।

দুদক জানায়, ৩ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাত জনের বিরুদ্ধে প্রথম মামলা, ১ কোটি ৪৮ লাক ৯৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ছয় জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলা, ৯৩ লাখ ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আট জনের বিরুদ্ধে তৃতীয় মামলা, ৬২ লাখ ৭৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চতুর্থ মামলা, ২ কোটি ১৬ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ সাতজনের বিরুদ্ধে পঞ্চম মামলা এবং ৩ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ষষ্ঠ মামলা হবে। অভিযুক্তদের মধ্যে কারও কারও নাম ছয় মামলাতেই উল্লেখ করা হয়েছে।

মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক প্রকল্প পরিচালক (কোভিড-১৯, ইআরপিপি প্রকল্প) অধ্যাপক ডা. মো. ইকবাল কবির, স্বাস্থ্য অধিদফতরের সাবেক এডিজি (পরিকল্পনা ও গবেষণা) ডা. তাহমিনা জোহরা, অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, সাবেক সহকারী পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. মো. শরিফুল হাসান, সাবেক ডিপিএম (সমন্বয়) ডা. মো. আনোয়ার সাদাত, সাবেক মেডিকেল অফিসার (প্লানিং) ডা. অনির্বাণ সরকার, জাদিদ অটোমোইলসের মালিক কাজী শামীমুজ্জামান, ই-মিউজিকের মাণিলক মো. হোসনী ইয়ামিন, ব্রেইন স্টেশন-২৩ এর মালিক রইসুল কবির, মেসার্স ইনশা ট্রেড করপোরেশনের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিম করপোরেশনের ম্যানেজিং পার্টনার মো. মোস্তফা মনোয়ার ও এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডের মালিক মো. সাইফুর রহমানকে আসামি করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

ইউকে এর আরও খবর
যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top