সাসেক্স বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৬

যুক্তরাজ্য বিএনপির জোনাল কমিটিগুলোকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে সাসেক্স বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৭ এপ্রিল) ওরতিংয়ের একটি স্থানীয় রেস্টুরেন্টে এ কর্মীসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাসেক্স বিএনপির সাবেক সভাপতি কাউন্সিলর তফাজ্জুল হোসেন। যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শামীম আহমেদ এবং সাবেক যুগ্ম সম্পাদক আতর আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গুলজার খান, সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমেদ, সালেহ আহমেদ জিলান, জামাল আহমেদ, সাবেক সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ এবং সাবেক সদস্য আরিফ আল মাহফুজ প্রমুখ।
কর্মীসভায় বক্তব্য রাখেন সাসেক্স বিএনপির সহ-সভাপতি তাহির উদ্দিন আজীজ, আব্দুল মান্নান লুৎফর, নুরুল ইসলাম, সুহেবুর রহমান, এ এম কায়েস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনসার আলী, সাবেক সহ-সাধারণ সম্পাদক, সাবেক দপ্তর সম্পাদক আবুল খয়ের মাসুম, মুশফিকুর রহমান সুপ্ত, আব্দুল জলিল, তারেক আহমদ, ফজলু মিয়া, জয়নাল ও মিটু গাজী প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, শানুর আলী, শাহ দুলাল আহমেদ, ইস্ট লন্ডন বিএনপির নেতা কামরুজ্জামান চৌধুরীসহ সাসেক্স বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। সংগঠনের কার্যক্রম আরও জোরদার করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় শৃঙ্খলা বজায় রেখে সংগঠনের লক্ষ্য অর্জনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানানো হয়। সভা শেষে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং ভবিষ্যতে বৃহত্তর পরিসরে কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি

