|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সিলেটের আল ইহসান ট্রেভেলসের উদ্যোগে লন্ডনে হজ সেমিনার অনুষ্ঠিত

সিলেটের আল ইহসান ট্রেভেলসের উদ্যোগে লন্ডনে হজ সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৬

সিলেটের অন্যতম হজ এজেন্সি আল ইহসান ট্রেভেলসের উদ্যোগে লন্ডনে হজ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য থেকে আল ইহসান হজ এজেন্সির মাধ্যমে ২০২৬ সালে যারা পবিত্র হজ পালনে যাচ্ছেন, তাদের নিয়ে গত ২৭ এপ্রিল সোমবার পূর্ব লন্ডনের মাইদা গ্রিল কনফারেন্স হলে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে আয়োজিত সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আল ইহসান ট্রেভেলসের চেয়ারম্যান মাওলানা সহল আল রাজী। সিলেটের জেরজেরি পাড়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদ সোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন বৃটেনের শীর্ষ আলেমে দ্বীন শায়খুল হাদীস আল্লামা আব্দুর রহমান মনোহরপুরী, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শায়খ আব্দুর রহমান মাদানী, মাওলানা সামছুদোহা, আল ইহসান ট্রেভেলসের ডাইরেক্টর সৈয়দ ইমদাদ, শায়খ মাওলানা ফয়েজ আহমদ, আলহাজ মাওলানা আতাউর রহমান এবং মুফতি ছালেহ আহমদ প্রমুখ।

লন্ডনে সেমিনারের আগে আল ইহসান ট্রেভেলসের উদ্যোগে যুক্তরাজ্যের বার্মিংহাম ও স্কানথর্প শহরেও হজ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ব্রিটেন ও বাংলাদেশের বিশিষ্ট আলেমরা হজের বিভিন্ন মাসআলা-মাসায়েল, করণীয় ও প্রয়োজনীয় নসিহত তুলে ধরেন।

সেমিনারে আলেমরা বলেন, মুসলমানদের জন্য হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই হজে যাওয়ার আগে হজের ফরজ, ওয়াজিব ও সুন্নাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। এতে হজের বিধিবিধান সঠিকভাবে পালনে সুবিধা হয়। তারা বলেন, হজযাত্রীদের প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের সেমিনার অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।

বক্তারা আরও বলেন, আল ইহসান হজ এজেন্সি দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সঙ্গে হজযাত্রীদের সেবা দিয়ে আসছে এবং তাদের এই ধারাবাহিক সেবা প্রশংসনীয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এমন গুরুত্বপূর্ণ আয়োজনের জন্য এজেন্সির সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

স্বাগত বক্তব্যে মাওলানা সহল আল রাজী বলেন, বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিপুলসংখ্যক ব্রিটিশ-বাংলাদেশি তাদের হজ এজেন্সির মাধ্যমে পবিত্র হজ পালন করবেন। তিনি বলেন, হাজিদের সেবা দেওয়ার সুযোগ পেয়ে তারা গর্বিত এবং ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে কাজ করে যাবেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top