|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সোনালীপে ইউকে’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পাকিস্তান রেমিট্যান্স করিডোর উদ্বোধন

সোনালীপে ইউকে’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পাকিস্তান রেমিট্যান্স করিডোর উদ্বোধন

প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৬

দেশ রিপোর্ট, ১০ জুন ২০২৬: সোনালী ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান সোনালীপে ইউকে লিমিটেড তাদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে এবং একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান রেমিট্যান্স করিডোর চালু করেছে। এ উপলক্ষে বার্মিংহামের মুঘল-ই-আজম রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাংকুয়েটিং হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৬ জুন শনিবার সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাইলা লতিফ । অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সোনালীপে গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুম বিল্লাহ। তিনি গত তিন বছরে সোনালীপে’র অর্জন ও প্রবাসী কমিউনিটিকে নিরাপদ ও কার্যকর রেমিট্যান্স সেবা প্রদানে প্রতিষ্ঠানের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

এরপর বক্তব্য রাখেন সোনালীপে’র সিইও হাদায়েতুল ইসলাম। তিনি প্রতিষ্ঠানের ধারাবাহিক উন্নয়ন এবং নতুন পাকিস্তান রেমিট্যান্স করিডোর চালুর ঘোষনা দেন। তিনি বলেন, এর মাধ্যমে যুক্তরাজ্য, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থ প্রেরণ সেবা আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ । তিনি সোনালীপের সফল তিন বছরের যাত্রার জন্য অভিনন্দন জানান এবং প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজতর করতে প্রতিষ্ঠানটির অবদানের প্রশংসা করেন।

বক্তৃতা পর্ব শেষে প্রতিষ্ঠানটির ঈদ উপলক্ষে আয়োজিত “সেন্ড মোর, উইন মোর” প্রচারণার অংশ হিসেবে একটি আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে গ্র্যান্ড প্রাইজ বিজয়ীকে একটি নতুন স্যামসাং এস২৬ স্মার্টফোন উপহার দেওয়া হয়।

পরে নৈশভোজের পাশাপাশি অনুষ্ঠিত হয় বিশেষ গজল সন্ধ্যা। এতে সঙ্গীত পরিবেশন করেন খ্যাতনামা পাকিস্তানি শিল্পী শাহাফকাত আলী খান। তাঁর মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, অংশীদার এবং সোনালীপের গ্রাহকরা উপস্থিত ছিলেন । আয়োজকদের মতে, এই আয়োজন সোনালীপে ইউকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top