|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের সভা ‘অনুমোদিত স্থানেই দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি’

লন্ডনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের সভা ‘অনুমোদিত স্থানেই দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি’


প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৬

খালেদ মাসুদ রনি:: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত স্থানে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে লন্ডনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদ হলে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদিত স্থানে দ্রুত নির্মাণ বাস্তবায়ন পরিষদ ইউকের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আবুল লেইছ। সদস্য সচিব অধ্যক্ষ মোহাম্মদ ছানাওর আলী কয়েছ এবং যুগ্ম সদস্য সচিব দিলাওর হোসেন যৌথভাবে সভা পরিচালনা করেন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সৈয়দ জিল্লুল হক।

আলোচনা সভায় ক্রয়ডন কাউন্সিলের মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম, কাউন্সিলর ফয়জুর রহমান, সাবেক চেয়ারম্যান নূরুল আমিন, শিক্ষাবিদ কামরুজ্জামান চৌধুরী, ড. রোয়াব উদ্দিন, আলাউদ্দিন আহমদ মুক্তা, প্রফেসর ওমর ফারুক, ইমদাদুন খান, নজমুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট আমীর উদ্দিন, সাজ্জাদুর রহমান, ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন, ব্যারিস্টার জয়নাল আবেদীন, আংগুর আলী, সাবেক কাউন্সিলর সৈয়দ শওকুল ইসলাম, আবদুল মালিক কুটি, আব্দুর রব, ইকবাল হোসেন, মাহবুবুর রউফ নয়ন, মকসুদ আহমদ, সৈয়দ জিল্লুল হক, রেদোয়ান খান, সবুজ মিয়া, ফারুক আহমেদ, আতাউর রহমান চৌধুরী, মাওলানা তাজুল ইসলাম, নজরুল ইসলাম, জগম্বর আলী, দিলবর আলীসহ যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার প্রবাসী নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সভায় সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়সর এম আহমেদ এবং সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলনকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস অনুমোদিত স্থানে দ্রুত বাস্তবায়নের প্রস্তাব জাতীয় সংসদে উপস্থাপনের জন্য ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে তাঁদের বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করায় উপাচার্যকেও ধন্যবাদ জানানো হয়।

বক্তারা বলেন, সুনামগঞ্জ সদরের একটি স্বার্থান্বেষী মহল জীববৈচিত্র্যের অজুহাত তুলে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ সদরে স্থানান্তরের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বলেন, ব্যক্তিস্বার্থ পরিহার করে জেলার বাকি ১১টি উপজেলার বৃহত্তর স্বার্থের প্রতি সম্মান জানিয়ে অনুমোদিত স্থানেই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বক্তারা আরও বলেন, অযৌক্তিক কোনো দাবি বাস্তবায়ন হতে দেওয়া হবে না। দেশে-বিদেশে বসবাসরত সুনামগঞ্জবাসী অনুমোদিত স্থানেই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে ঐক্যবদ্ধ রয়েছে।

সভা থেকে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়সর এম আহমেদ এবং সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, শিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উপস্থাপন করে অনুমোদিত স্থানে দ্রুত নির্মাণকাজ শুরু করার কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলামের প্রতিও বৃহত্তর সুনামগঞ্জবাসীর এ দাবি বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এ সময় ইকবাল হোসেন, সৈয়দ শহীদ আহমদ, আবদুস সাত্তার, ছালিক মিয়া, আলহাজ বুলু মিয়া, আব্দুস সোবহান, সুহেল আহমদ, মোহাম্মদ আলী রকিবসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আবুল লেইছ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বৃহত্তর সুনামগঞ্জবাসীর প্রত্যাশিত দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। পরে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

ইউকে এর আরও খবর
লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top