খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার বাছাইকৃত দায়িত্বশীলদের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৬
বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার লন্ডন জোনের উদ্যোগে বাছাইকৃত দায়িত্বশীলদের অংশগ্রহণে এক তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৬ জুলাই) লন্ডনের হাসানা সেন্টারে আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাজ্য শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন।
এতে বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ মাওলানা আতাউর রহমান, যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি ছকলেহ আহমদ,মাওলানা শায়খ শাব্বির আহমদ, প্রমুখ।
তরবিয়তী মজলিসে দারস, সামষ্টিক অধ্যয়ন, জিকির, তাহাজ্জুদ, তিলাওয়াতসহ রাতব্যাপী বিভিন্ন আত্মশুদ্ধিমূলক ও সাংগঠনিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। দায়িত্বশীলদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
পরিশেষে সদ্য প্রয়াত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহকারী বায়তুলমাল সম্পাদক ও রচডেল শাখার সহসভাপতি মাওলানা ছায়েফ আহমদ সেবুল এর পিতার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

