|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ০৩ আগস্ট ২০২৬:: যুক্তরাজ্যের এক লাখ পুলিশ কর্মকর্তার নাম ও যোগাযোগের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ডেটাবেজে সাইবার হামলার মাধ্যমে এই তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।  এতে বহু বছর ধরে অপরাধীদের বিরুদ্ধে কাজ করা কর্মকর্তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। খবর আনাদোলুর।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হ্যাকাররা পুলিশ ন্যাশনাল লিগ্যাল ডেটাবেজে অনুপ্রবেশ করে কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করে।

যুক্তরাজ্যের বিভিন্ন পুলিশ বাহিনী আইনি তথ্য ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য এই অনলাইন ডেটাবেজ ব্যবহার করে থাকে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার পেছনে এক্সফিলস্কোয়াড নামে পরিচিত একটি সাইবার অপরাধী গোষ্ঠীর সংশ্লিষ্টতার সন্দেহ করা হচ্ছে।

সমাপ্রতি পশ্চিমা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ওপর চালানো ধারাবাহিক সাইবার হামলার অংশ হিসেবেই এ ঘটনাকে দেখছেন তদন্তকারীরা।

এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের তথ্যও সাইবার হামলার শিকার হয়।

এছাড়া গত সপ্তাহে দেশটির শিক্ষা বিভাগে সাইবার হামলা চালিয়ে পাঁচ লাখের বেশি তথ্য ফাঁস করা হয়েছিল।

তথ্য ফাঁস হওয়া এক পুলিশ কর্মকর্তা বলেন, তিনি গুরুতর সংগঠিত অপরাধ দমনে কাজ করেছেন এবং অনেক শীর্ষ অপরাধীকে কারাগারে পাঠিয়েছেন।

তার ব্যক্তিগত তথ্য প্রকাশ পাওয়ায় তিনি ও তার সহকর্মীরা এখন নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন। অতীতে চাকরির কারণে তাকে নিরাপদ আশ্রয়ে থাকতে এবং গাড়ি বিক্রি করতেও বাধ্য হতে হয়েছিল বলে জানান তিনি।

হ্যাকার গোষ্ঠী অনলাইনে দাবি করেছে, একবার কোনো প্রতিষ্ঠানের তথ্য ডার্ক ওয়েবে প্রকাশিত হলে তা আর কখনো পুরোপুরি মুছে ফেলা যায় না।

তাই আইনি জটিলতা এড়াতে মুক্তিপণ পরিশোধ করাই প্রতিষ্ঠানের জন্য সহজ পথ বলে তারা হুমকি দিয়েছে।

জানা গেছে, ইংল্যান্ড ও ওয়েলসের অধিকাংশ পুলিশ কর্মকর্তা কর্মজীবনের কোনো না কোনো সময়ে এই ডেটাবেজ ব্যবহার করেছেন।

বর্তমানে ওই দুই অঞ্চলে প্রায় এক লাখ ৪৫ হাজার পূর্ণকালীন পুলিশ কর্মকর্তা কর্মরত রয়েছেন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সাইবার নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউকে এর আরও খবর
লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top