|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস


প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ১৩ আগস্ট ২০২৬:: টাওয়ার হ্যামলেটস টাউন হলে মেয়র’স এক্সলিরেটেড হাউসিং প্রোগ্রাম সংক্ষেপে এমএএইচপি’র মার্কেটিং ইভেন্টে আবাসন, উন্নয়ন এবং নির্মাণখাতের দুই শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রথম এবং দ্বিতীয় স্তরের ঠিকারাদার, উন্নয়ন সহযোগী, ছোট ও মাঝারি আকারের স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন বারাজুড়ে নতুন বাড়ি-ঘর নির্মানে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে। তাদের সামনে নতুন বাড়ি নির্মাণের পুরো পরিকল্পনা ও প্রক্রিয়া তুলে ধরে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার হাউসবিল্ডিং এন্ড এনহ্যাঞ্চিং কাউন্সিল হোমস এন্ড নেইবারহুডস, কাউন্সিলর সাঈয়েদ আহমেদ এবং কাউন্সিলের শীর্ষ কর্মকর্তারা।

এই সেশনে বারাজুড়ে ৯টি উন্নয়ন প্রকল্প এলাকায় প্রথম পর্যায়ে ৩৪০টি বাড়ি নির্মাণে কাউন্সিলের উচ্চাকাঙ্খা এবং সুযোগসুবিধা সমুহ সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়, প্রশ্ন-উত্তর পর্ব এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সম্ভাব্য সহযোগিদের প্রকল্প ব্যয় সম্পর্কে ধারণাও দেওয়া হয়।

পুরো ইংল্যান্ডের মধ্যে স্থানীয় প্রশাসনের নেতৃত্বে অন্যতম এবং অসাধারণ একটি এফোর্ডেবল হাউজিং প্রকল্প হল টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের দ্যা মেয়র’স এক্সেলিরেটেড হাউসিং প্রোগ্রাম, যার আওতায় বারার অন্তত ৪২টি এলাকায় ৩ হাজার ৪শ বাড়ি ডেলিভারি দেওয়ার লক্ষ্যে কাজ করছে। উচ্চ মান সম্পন্ন এবং সাশ্রয়ী ভাড়ার বাড়ি নির্মাণ এবং সরবরাহে গতি বাড়ানোর পাশাপাশি আবাসন এবং নির্মাণ খাতের জন্য সুযোগ-সুবিধা তৈরীর মাধ্যমে বারার প্রবৃদ্ধি বৃদ্ধিতে দীর্ঘ মেয়াদে সহযাগিতার লক্ষ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছে।

হোমবিল্ডিং এন্ড এনহ্যাঞ্চিং কাউন্সিল হোমস এন্ড নেইবারহুডস-এর কেবিনেট মেম্বার কাউন্সিলর সাঈদ আহমেদ বলেছেন, “টাওয়ার হ্যামলেটসে উল্লেখযোগ্য পরিমাণে হাউজিং বা বাড়ি-ঘরের সংকট রয়েছে। স্থানীয় বাসিন্দাদের জন্য সাশ্রয়ী ভাড়ার এবং বড় পরিবারের আবাসন নির্মাণ এবং সরবরাহে গতি বাড়াতে দ্যা মেয়র’স এক্সেলিরেটেড হাউসিং গ্রোপ্রাম অন্যতম একটি সুযোগ, যা প্রজন্মে একবারই আসে।”

তিনি বলেন, “আমরা এমন সহযোগী খুঁজছি যে শুধু একটি বাড়ি নির্মানই নয় আরো বেশি কিছু দিতে পারবে। আমরা চাই কর্মসংস্থান তৈরী করতে, শিক্ষানবীশদের সুযোগ দিতে এবং স্থানীয় মেধাবীদের কাজে লাগিয়ে এটা নিশ্চিত করতে চাই যে এই প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে আমাদের বাসিন্দারা দীর্ঘ মেয়াদী সামাজিক এবং অর্থনৈতিকভাবে সুবিধা ভোগ করুক। এটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক যে এ নিয়ে মার্কেটে বেশ সাড়া পড়েছে এবং কর্মসূচী এগিয়ে নেওয়ার সাথে সাথে প্রকল্প বাস্তবায়নের আলোচনা চালিয়ে যেতে আগ্রহের সাথে অপেক্ষা করছি।”

এই প্রকল্পের সাথে জড়িত হতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্ধারিত ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেন।

ইউকে এর আরও খবর
বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী নিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী নিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top