|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৬

দেশ ডেস্, ১৪ আগস্ট ২০২৬:: কস্ট অব লিভিং ক্রাইসিস বা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সংকটে থাকা পরিবারগুলো, যাদের বার্ষিক ৬০ হাজার পাউন্ডের কম তাদেরকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে গঠিত রিলিফ ফান্ড থেকে শত শত পরিবার উপকৃত হতে পারেন।

এই তহবিলটি সহযোগিতা পাওয়ার উপযুক্ত পরিবারগুলোকে কাউন্সিল ট্যাক্স বৃদ্ধির ২.৯৯ শতাংশ পুষিয়ে দেবে। এটি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের দীর্ঘদিনের প্রচলিত ‘কাউন্সিল ট্যাক্স রিডাকশন স্কিম’ সিটিআরসি-এর পাশাপাশি কার্যকর হবে; এই স্কিমের আওতায় সর্বনিম্ন আয়ভুক্ত বাসিন্দারা ১০০ শতাংশ পর্যন্ত ছাড় পেয়ে থাকেন।

কাউন্সিল ট্যাক্স কস্ট অব লিভিং ফান্ডের আওতায় যেসব পরিবারের সম্মিলত আয় ৬০ হাজার পাউন্ডের নির্ধারিত সীমার নীচে এবং যারা বর্তমানে কাউন্সিল ট্যাক্স সহায়তা পাচ্ছেন না, তাদের এই বর্ধিত কর দিতে হবে না; ফলে দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রীর জন্য তাদের হাতে বাড়তি অর্থ থাকবে।

চলমান অর্থনৈতিক সংকটের সময়ে বাসিন্দাদের সহায়তা করা এবং পুরো বারাজুড়ে বৈষম্য মোকাবিলার ক্ষেত্রে কাউন্সিলের বৃহত্তর প্রতিশ্রুতিরই একটি অংশ হল এই উদ্যোগ।

এ প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “অসংখ্য পরিবার এখনো নিত্যপ্রয়োজনীয় খরচের উর্ধ্বগতির চাপে হিমশিম খাচ্ছে। এই তহবিলটি সেই চাপ কমাতে এবং যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার একটি কার্যকর উপায়।”

তিনি বলেন, “ওয়েস্ট কালেকশন (আবর্জনা সংগ্রহ) ও লাইব্রেরি থেকে শুরু করে স্কুল ও কমিউনিটি সার্ভিসের মতো যেসব সেবার ওপর বাসিন্দারা প্রতিদিন নির্ভর করেন, সেগুলোর অর্থায়নের জন্য ‘কাউন্সিল ট্যাক্স’ অপরিহার্য; তা সত্ত্বেও স্থানীয় পরিবারগুলোর ওপর এর বোঝা যথাসম্ভব কম রাখার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

ডেপুটি মেয়র এবং ট্যাকলিং ইনইকুয়ালিটি এন্ড কস্ট-অব-লিভিং ক্রইসিস বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর মাইয়ুম তালুকদার বলেছেন, “বিল সামান্য বাড়লেও তা পরিবারের বাজেটের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।”

“উপযুক্ত বাসিন্দাদের জন্য কাউন্সিল ট্যাক্স বৃদ্ধির খরচ বহন করার মাধ্যমে আমরা পরিবারগুলোকে তাদের আয়ের একটি বড় অংশ হাতে রাখতে সহায়তা করতে পারি, এমন এক সময়ে যখন প্রতিটি পাউন্ডই অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বাসিন্দাদের জন্য উপযুক্ত অন্যান্য সহায়তা, যেমন গ্রীষ্মকালীন বিনামূল্যে বিভিন্ন কার্যক্রম, খাদ্যের খরচ মেটাতে সহায়তা এবং শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের বার্সারি বা অনুদানের মতো সুবিধা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ‘কস্ট অফ লিভিং হেল্প’ ওয়েবপেজটি www.towerhamlets.gov.uk/costofliving দেখুন।

আবেদন করতে ‘কাউন্সিল ট্যাক্স কস্ট-অব-লিভিং রিলিফ ফান্ড’- এর পেজটি www.towerhamlets.gov.uk/costoflivingrelieffund ভিজিট করুন।

ইউকে এর আরও খবর
যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top