|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ১৯ আগস্ট ২০২৬:: নর্থ ইংল্যান্ডের বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ, চ্যানেল এস ইউকের ইয়র্কশায়ার ব্যুরো চিফ, প্রথম আলোর সাবেক যুক্তরাজ্য প্রতিনিধি, নেবট্রার সাবেক সভাপতি এবং লিডস বাংলা প্রেসক্লাবের বর্তমান সভাপতি এম জি কিবরিয়ার সঙ্গে সাউথ ইংল্যান্ডের পোর্টসমাউথ শহরের বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের এক আনন্দ আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মসুদ আহমেদের সভাপতিত্বে এবং বিশিষ্ট সাংবাদিক ও পোর্টসমাউথ বাংলাদেশি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আবু নাসের চৌধুরী রাহীর সঞ্চালনায় গত সোমবার রাতে পোর্টসমাউথের একটি স্থানীয় রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিক নেতা এম জি কিবরিয়াকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন কমিউনিটি নেতা আব্দুল জলিল, আবু শুয়েব তানজাম, ফজলুল মিয়া, সৈয়দ এলাহী পাপ্পু, মুজাহিদ হোসেন রিপনসহ অনেকে।

বক্তারা এম জি কিবরিয়ার দক্ষ সাংবাদিকতা ও সাহসী মানবতাবাদী ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় এবং আন্তর্জাতিক মানবাধিকার-সংক্রান্ত নানা ইস্যু গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে এম জি কিবরিয়া কমিউনিটি ও মানবতার জন্য মূল্যবান অবদান রেখে চলেছেন।

জবাবে এম জি কিবরিয়া পোর্টসমাউথ ইউনিভার্সিটি থেকে তাঁর মাস্টার্স ডিগ্রি অর্জনের স্মৃতিচারণ করেন। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময় কাটানো পোর্টসমাউথে দীর্ঘদিন পর ফিরে এসে স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাংবাদিক নেতা এম জি কিবরিয়া পোর্টসমাউথের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে বলেন, এই শহর তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে। দীর্ঘদিন পর পোর্টসমাউথে ফিরে এসে পরিচিত মানুষ ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে দেখা করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

আনন্দঘন আড্ডা শেষে গভীর রাতে উপস্থিত সবাই নৈশভোজে অংশ নেন। পরে তাঁরা এম জি কিবরিয়ার সঙ্গে ফটোসেশনে অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top