|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারে ৩ লাখ টাকা করে অনুদান দিলেন মন্ত্রী আরিফ

কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারে ৩ লাখ টাকা করে অনুদান দিলেন মন্ত্রী আরিফ


প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ২৬ আগস্ট ২০২৬:: সিলেটের কানাইঘাট উপজেলায় কাতারে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) কানাইঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত থেকে ভুক্তভোগী পরিবারগুলোর হাতে এই অনুদানের চেক তুলে দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে নিহত প্রতিটি পরিবারকে ৩ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্বজনদের ক্ষতি পূরণ করার সাধ্য কারও নেই। প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশে আমরা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। তবে আমরা কেবল আর্থিক অনুদান দিয়েই থেমে থাকতে চাই না; বর্তমান সরকার সার্বক্ষণিকভাবে এসব পরিবারের পাশে থাকার মাধ্যমেই তা প্রমাণ করবে।

নিহত পরিবারগুলোর ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, এই পরিবারগুলোতে যেসব শিশু রয়েছে, তাদের লেখাপড়ার সম্পূর্ণ খরচ জোগাতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। একইসঙ্গে স্বজনহারা এই পরিবারগুলোর সামাজিক ও আর্থিক স্থায়িত্ব ফেরাতে প্রতিটি পরিবার থেকে অন্তত একজন করে সদস্যকে সরকারি ব্যবস্থাপনায় অগ্রাধিকার ভিত্তিতে বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী স্থানীয়দের উদ্দেশে বলেন, এই এলাকার যুবকদের যারা প্রলোভন দেখিয়ে সাগরপথে বা ঝুঁকিপূর্ণ উপায়ে অবৈধভাবে বিদেশে পাঠায়, আপনারা সেইসব দালালদের পরিচয় প্রকাশ্যে আনুন। তাদের তথ্য আমাদের দিন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এবং সংরক্ষিত মহিলা আসন-২২ এর সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক পরিচালনা করেন কানাইঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস। তাছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রচ্ছদ এর আরও খবর
শেখ হাসিনা পালিয়ে গিয়েও এই জাতি ও দেশকে অস্থির করার চেষ্টা করছে : ডা. শফিকুর রহমান

শেখ হাসিনা পালিয়ে গিয়েও এই জাতি ও দেশকে অস্থির করার চেষ্টা করছে : ডা. শফিকুর রহমান

বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে আগুনে পুড়িয়ে হত্যা

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে আগুনে পুড়িয়ে হত্যা

র‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল সংসদে পাস

র‍্যাব বিলুপ্ত, এসআরবি বিল সংসদে পাস

সিলেটে পুলিশের অভিযানে ৪৫ আসামি গ্রেফতার

সিলেটে পুলিশের অভিযানে ৪৫ আসামি গ্রেফতার

ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন

ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন

দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

সৎ মানুষের সঙ্গ জীবনকে আলোকিত করে: মাওলানা হুছামুদ্দীন ফুলতলী

সৎ মানুষের সঙ্গ জীবনকে আলোকিত করে: মাওলানা হুছামুদ্দীন ফুলতলী

লন্ডনে এমসিএর সিরাত অনুষ্ঠানে বক্তারা : মহানবী (সা.) প্রতিটি প্রজন্মের জন্য এক আদর্শ

লন্ডনে এমসিএর সিরাত অনুষ্ঠানে বক্তারা : মহানবী (সা.) প্রতিটি প্রজন্মের জন্য এক আদর্শ

বিকেএম লন্ডন মহানগর শাখার নির্বাহী সভায় বক্তারা : কুরআন-সুন্নাহর সুস্পষ্ট বিরোধী আইন বাতিলের আহ্বান

বিকেএম লন্ডন মহানগর শাখার নির্বাহী সভায় বক্তারা : কুরআন-সুন্নাহর সুস্পষ্ট বিরোধী আইন বাতিলের আহ্বান

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top