|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. মৃত্যুদণ্ডের বিরুদ্ধে লন্ডনে শান্তিপূর্ণ প্রতিবাদ, মানবাধিকার সুরক্ষার দাবি

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে লন্ডনে শান্তিপূর্ণ প্রতিবাদ, মানবাধিকার সুরক্ষার দাবি

প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ২৮ সেপ্টেম্বর ২০২৬:: মৃত্যুদণ্ডের বিরোধিতা, ন্যায়বিচার, মানবাধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে লন্ডনে শান্তিপূর্ণ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টায় ভিকটিম সাপোর্ট ইন্টারন্যাশনাল ইউকের উদ্যোগে ‘আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ, আমাদের কণ্ঠ মানবতার’-এই প্রত্যয়ে দুপুর ১২টায় বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংগঠনের সভাপতি ড. আজিজুল আম্বিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ।

সভায় বক্তব্য দেন কবি ইমদাদুন খান, সাংবাদিক ড. জয়নাল আবেদীন রোজ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা করিম তানিয়া, মানবাধিকারকর্মী খন্দকার তারেক রায়হান, সুদীপ্ত শর্মা, আল জাবির, আব্দুর রশীদ, মাহবুবুর রহমান, আফসানা রহমান, সালমা আক্তার, নাজনিন বেগম ও জহিরুল হকসহ আরও অনেকে।

সভাপতির বক্তব্যে ড. আজিজুল আম্বিয়া বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি শিশু নিখোঁজ, সাংবাদিকদের ওপর হামলা ও মামলা, নতুন করে আইসিটি আইনে মামলা এবং রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান প্রয়োগের অভিযোগসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

তিনি আরও অভিযোগ করেন, সেভ দ্য চিলড্রেনের শিশু টিকাদান কেন্দ্র দখল, ধর্ষণ, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। তাঁর বক্তব্যে বলা হয়, পূর্ববর্তী সময়ের বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের যথাযথ নিষ্পত্তি না হওয়া এবং কথিত ‘মব কালচার’ অব্যাহত থাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও ন্যায়বিচার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এসব বিষয়ে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ দাবি করেন ড. আজিজুল আম্বিয়া। নির্দিষ্ট সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় বক্তারা মৃত্যুদণ্ডের পরিবর্তে মানবিক ও ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা, নাগরিক অধিকার সংরক্ষণ, সাংবাদিকদের নিরাপত্তা এবং আইনের শাসন নিশ্চিত করার দাবি জানান। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে মানবাধিকার রক্ষার আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

বক্তারা বলেন, মানবাধিকার ও মানবিক মর্যাদা রক্ষায় শান্তিপূর্ণ প্রতিবাদ নাগরিকদের একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার। এ অধিকারকে সামনে রেখে ভবিষ্যতেও কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান আয়োজকেরা। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top