|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৬

দেশ ডেস্ক, ০৬ অক্টোবর ২০২৬:: জলবায়ু পরিবর্তনের অর্থনৈতিক ও স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পূর্ব লন্ডনের ইলফোর্ডে সেমিনারের আয়োজন করেছে অ্যাডভোকেসি ফর গ্রিন এনার্জি। গত ৩ অক্টোবর শনিবার, ক্র্যানব্রুক ব্যাপ্টিস্ট চার্চ-এর অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রধান সংগঠক সৈয়দ ইকবালের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সেমিনারে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সেলিম জাহান, অধ্যাপক শাহাদুজ জামান, ব্যারিস্টার আল মোস্তাকিম ও ড. ইমতিয়াজ আহমেদ।

তাঁরা জলবায়ু পরিবর্তনের অর্থনৈতিক প্রভাব, জনস্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রতিক্রিয়া এবং এ সংকট মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সাম্প্রতিক তাপপ্রবাহ এবং নেপালে বরফধসের ঘটনায় প্রাণহানির প্রেক্ষাপটে শোক প্রস্তাব পাঠ করেন সৈয়দা তামান্না।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সাহাব আহমেদ, মোস্তফা কামাল মিলন, তাহুর সাঈদ ও আরাফ আহমেদ। সেমিনারের বিভিন্ন পর্বে আলোচকদের পরিচয় করিয়ে দেন মেডিকেল শিক্ষার্থী নাবিহা, সৈয়দা সুবর্ণা, রিমঝিম আহমেদ ও সৈয়দা ফিলজা।

সেমিনারের পাশাপাশি শিশুদের অংশগ্রহণে জলবায়ু ও পরিবেশবিষয়ক সংগীত পরিবেশনার আয়োজন করা হয়। কাজী কল্পনার পরিচালনায় পরিবেশবিষয়ক গানের আসর অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

এ ছাড়া শিশুদের জলবায়ুবিষয়ক চিত্রকর্ম প্রদর্শনী এবং শিশুদের গ্রীষ্মকালীন জলবায়ুবিষয়ক কর্মশালা সম্পর্কে আলোচনা করেন হ্যারিপ্রিয়া। শিশুদের সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনা, সংগীত ও শিশুদের পরিবেশবিষয়ক কার্যক্রমের সমন্বয়ে আয়োজিত এ সেমিনারে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যক্তি ও সমাজের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top