|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬

দেশ ডেস্ক, ০৮ অক্টোবর ২০২৬ : শমসেরনগরের উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং স্থানীয় বিভিন্ন জনদাবি বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাজ্যে বসবাসরত শমসেরনগরবাসীদের সংগঠন শমসেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (৪ অক্টোবর) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শমসেরনগরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

এম এ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সৈয়দ শরফুদ্দীন রোমেল ও নিজামউদ্দিন দরাসত।

সভায় বক্তারা শমসেরনগরের পরিবেশ ও জনজীবনের মান উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ নামে একটি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান। তারা বলেন, পরিকল্পিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে শমসেরনগরকে একটি পরিচ্ছন্ন ও সুন্দর এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব।

সভায় শমসেরনগর রেলস্টেশনের আধুনিকায়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বক্তারা বলেন, স্থানীয় মানুষের যাতায়াত ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে রেলস্টেশনের আধুনিকায়ন প্রয়োজন। একই সঙ্গে শমসেরনগর বিমানবন্দর চালুর জন্য দীর্ঘদিনের দাবিটি পুনর্ব্যক্ত করেন তারা।

বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শমসেরনগর রেলস্টেশনের আধুনিকায়ন এবং বিমানবন্দর চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ নাজমুল ইসলাম, আমিনুল ইসলাম, এম জিল্লুল হক, শিবলী আহমেদ চৌধুরী, মাহবুবর রহমান বেলাল, রাসেল আহমেদ, বদরুল ইসলাম, কুতুবউদ্দিন দরাসত, ডা. সৈয়দ মাহবুব আলী ও হামিদউদ্দীন তফাদার আকিবসহ আরও অনেকে।
বক্তারা বলেন, প্রবাসে বসবাস করলেও শমসেরনগরের মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গভীর। এলাকার মানুষের কল্যাণ ও উন্নয়নে প্রবাসীদের সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। শমসেরনগরের শিক্ষা, যোগাযোগ, পরিবেশ ও জনসেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের পাশাপাশি প্রবাসীদেরও ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

সভায় শমসেরনগরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সভায় বক্তারা শমসেরনগরের উন্নয়ন ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top