লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬
খালেদ মাসুদ রনি:: লন্ডনে অনুষ্ঠিত হয়েছে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা। প্রতিষ্ঠানের আর্থিক অগ্রগতি, বিনিয়োগ, ব্যবসা সম্প্রসারণ এবং ম্যাট্রিমনি লিমিটেড ও প্রোভিশন ফোর পিস-এর কার্যক্রম, পরিসংখ্যান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডাররা।
গত ৪ অক্টোবর রোববার, দুপুরে পশ্চিম লন্ডনের আল মানার মসজিদ হলরুমে অনুষ্ঠিত নবম বার্ষিক সাধারণ সভায় পরিচালক, অ্যাডভাইজার, শেয়ারহোল্ডার ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ড. ইব্রাহিম খানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ফাউন্ডার ডাইরেক্টর সৈয়দ জোসেফ আলী। তিনি উপস্থিত অতিথি, পরিচালক, অ্যাডভাইজার ও শেয়ারহোল্ডারদের স্বাগত জানান এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর বক্তব্য দেন মাওলানা সাইদ আহমদ, আকবর হুসেন রাশেদ, সায়েল আহমদ, হাফিজ আদীল খান এবং আমিনুর চৌধুরী।
সভায় গত অর্থবছরে প্রতিষ্ঠানের কার্যক্রম ও অর্জনের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন পরিচালক আব্দুল কাদির। এ সময় প্রতিষ্ঠানের অগ্রগতি, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শেয়ারহোল্ডারদের অংশগ্রহণ ও সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়।
ম্যাট্রিমনি লিমিটেড – ওয়েডিং হল এর পক্ষ থেকে অ্যাডভাইজার শোয়েব আহমদ প্রতিষ্ঠানটির বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
নিউ ভিশন হাউজিং লিমিটেডের বিগত অর্থবছরের আর্থিক কার্যক্রম, ব্যবসায়িক অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার ওপর ফাইন্যান্সিয়াল রিপোর্ট উপস্থাপন করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর আবদুল কাদির। তিনি কোম্পানির সামগ্রিক অগ্রগতি, বিনিয়োগ কার্যক্রম এবং ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনার বিভিন্ন দিক শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।
সভায় প্রোভিশন ৪ পিস-এর কার্যক্রম, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিশেষ উপস্থাপনা করা হয়। এ বিষয়ে কোম্পানির ডাইরেক্টর আমিনুর রহমান চৌধুরী বক্তব্য দেন। পাশাপাশি হাফিজ আদিল খান, প্রোভিশন ৪ পিস-এর কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। এজিএম-এর বিভিন্ন পর্বে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখা ব্যক্তি, সদস্য ও সহযোগীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাব্বির আহমদ সমাপনী বক্তব্য দেন। তিনি এজিএম সফলভাবে সম্পন্ন করার জন্য অতিথি, শেয়ারহোল্ডার, পরিচালক, অ্যাডভাইজার, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অগ্রযাত্রায় সবার অব্যাহত সহযোগিতা কামনা করেন। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নিউ ভিশন হাউজিং লিমিটেডের নবম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


