যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আবুল হাসেমের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৬
দেশ ডেস্ক, ২৩ অক্টোবর ২০২৬: যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি ও সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাসেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চিকিৎসাধীন অবস্থায় লন্ডনের কিংস কলেজ হাসপাতালে আনুমানিক রাত ১২টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক আবুল হাসেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ জালাল উদ্দীন ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
এক শোকবার্তায় তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতবাসী করেন, সে জন্য দেশে-বিদেশে সবার কাছে দোয়া কামনা করেন।
এদিকে অধ্যাপক আবুল হাসেমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার সভাপতি মোহাম্মদ মকিস মনসুর ও সাধারণ সম্পাদক আব্দুল মালিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এক শোকবার্তায় তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। মরহুমের জানাজার সময়সূচি পরে জানানো হবে। সংবাদ বিজ্ঞপ্তি


