|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. গরুর মাংস খাওয়ায় পিটিয়ে হত্যা ছিল পূর্ব পরিকল্পিত

গরুর মাংস খাওয়ায় পিটিয়ে হত্যা ছিল পূর্ব পরিকল্পিত

প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৫

2001
ভারতে গরুর মাংস কাছে রাখা ও তা ভক্ষণ করার অভিযোগে পিটিয়ে হত্যা করার ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত। এটা কোন স্বাভাবিক ঘটনা ছিল না। সম্প্রতি দিল্লির কাছে দ্রাদ্রিতে বিসাদা গ্রামে ওই অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় মোহাম্মদ আখলাককে। প্রহৃত হন তার নিকটজনরা। বাড়িতে গরুর মাংস রেখেছেন এবং তা তিনি রান্না করে খেয়েছেন এ গুজব ছড়িয়ে দিয়ে একদল মানুষ তার বাড়িতে তার ওপর হামলা করে। তাদের প্রহারে নিহত হন মোহাম্মদ আখলাক নামের ওই মুসলিম। এ নিয়ে তীব্র উত্তেজনা দেখা দেয়। ঘটনা তদন্তে নামে ন্যাশনাল কমিশন ফর মাইনরিটির একটি প্যানেল। তারা তাদের রিপোর্টে বলেছেন, মোহাম্মদ আখলাককে হত্যা করা হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে। এতে বলা হয়েছে, ওই পরিকল্পনা করা হয় একটি মন্দিরে বসে। তবে বিজেপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীরা বলেছেন, স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল ওই হামলা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, সম্প্রতি গরুর মাংস খাওয়া বা পাচার করার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের লোকজন হত্যা করেছে মুসলিম সম্প্রদায়ের তিন ব্যক্তিকে। এর মধ্যে আখলাককে হত্যার ঘটনায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়। ধর্মীয় সহনশীলতা নিয়ে বিতর্ক শুরু হয়। তাকে হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিন্দা জানান নি বলে তার সমালোচনা ওঠে বিভিন্ন মহল থেকে। এর দু’ সপ্তাহ পরে তিনি এ ঘটনাকে দুঃখজনক ও অপ্রত্যাশিত বলে আখ্যায়িত করেন। রিপোর্টে বলা হয়েছে, উত্তর প্রদেশের খামারে কাজ করতেন মোহাম্মদ আখলাক। গত মাসে যখন তার ওপর হামলা হয় তার আগে তিনি তার ছেলের পাশে শুয়ে ঘুমাচ্ছিলেন। এ সময় লাঠি, তলোয়ার ও পিস্তল হাতে একদল লোক তার বাড়িতে হামলা চালায়। তারা অভিযোগ করে, আখলাকের নয় সদস্যের পরিবার গরু জবাই করে এর মাংস খেয়েছে। আখলাক ও তার ছেলেকে লাঠি দিয়ে প্রহার করা হয়। লাথি মারা হয়। ছুরিকাঘাত করার হয় বার বার। এ সময় তার বাসার ফ্রিজে কিছু মাংস পাওয়া যায়। বলা হয়, সেটা ছিল গরুর মাংস। তারা এ মাংস খেয়েছে। কিন্তু পরে পরীক্ষায় দেখা যায় ওই মাংস গরুর নয়, ছাগলের। অনুসন্ধানকারীরা তাদের রিপোর্টে বলেছেন, আখলাক ও তার পরিবারের বিরুদ্ধে সহিংস হামলা ছিল পূর্বপরিকল্পিত। এ হামলার পরিকল্পনা নেয়া হয় স্থানীয় একটি মন্দিরে বসে। মন্দির থেকে আখলাকের বাড়িতে মাংস থাকার যে ঘোষণা দেয়া হয় সেটা ছিল উস্কানি। যখন আখলাকের ওপর ওই হামলা হয় তখন গ্রামের বেশির ভাগ মানুষই ছিলেন ঘুমে। ফলে কয়েক মিনিটের ভিতরে আখলাকের ওপর হামলা চালানো অতোগুলো মানুষ একত্রিত হওয়া স্বাভাবিক ব্যাপার ছিল না। তবে এ বিষয়ে পুলিশের একটি অনুসন্ধান চলমান।

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top