|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ভূমিকম্পের পর চলছে উদ্ধার তৎপরতা

ভূমিকম্পের পর চলছে উদ্ধার তৎপরতা

প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৫

2047
৭.৫ মাত্রার শক্তিশালি ভূমিকম্প লন্ডভন্ড করে দিয়ে গেছে আফগানিস্তান ও পাকিস্তানের বিরাট এলাকা। ইতিমধ্যে দুদেশের ৩৩৫ জন মারা গেছেন। উদ্ধারকর্মীরা প্রত্যন্ত এলকাগুলোতে ত্রাণ পৌছানোর জন্য তৎপরতা চালাচ্ছেন। গতকালের ভূমিকম্পের পর আফটারশকের আশঙ্কায় হাজারো মানুষ তীব্র শীতের মধ্যে উন্মুক্ত স্থানে রাত পার করেছেন। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা লতিফ উর রেহমান পেশোয়ার থেকে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, উদ্ধার তৎপরতা চলছে। মানুষদের তাবু, কম্বল এবং সিøপিং ম্যাট সরবরাহ করা হচ্ছে। পাকিস্তানের সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ আক্রান্ত এলাকাগুলোতে উদ্ধারকাজ জোরদার করার জন্য কয়েকটি হেলিকপ্টার পাঠিয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, পাকিস্তানে মারা গেছেন কমপক্ষে ২৫৩ জন। আর আফগানিস্তানে কমপক্ষে ৮২ জন। সবমিলিয়ে প্রাণহানির সংখ্যা ৩৩৫ জন। আহত হয়েছেন ২ সহস্রাধিক মানুষ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাজ্য সফরে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী জরুরি পরিস্থিতি মোকাবেলায় দেশে ফিরেছেন। এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করার জন্য দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। উত্তর আফগানিস্তানে পারওয়ান প্রদেশের এক নিবাসি হিকমত ফাসি বলেছেন, ভুমিকম্পে ওই এলাকায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি অনেক ভবন ধসে পড়তে দেখেছেন বলে জানান। গতকালের ভুকম্পনটি ভারত ও পাকিস্তানের রাজধানী নয়া দিল্লি ও ইসলামাবাদেও অনুভূত হয়েছে। দু দেশের কর্তৃপক্ষই শক্তিশালি আফটারশকের সতর্কতা জানিয়েছে। এদিকে, ভুমিকম্পের বিপর্যয় মোকাবেলায় আফগানিস্তানকে মানবিক সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।

ইউকে এর আরও খবর
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top