|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাজ্যে বেস্ট সোশ্যাল এন্টারপ্রাইজ হিশেবে অ্যাওয়ার্ড পেলো ‘ইউটিলাইজ প্রজেক্ট’

যুক্তরাজ্যে বেস্ট সোশ্যাল এন্টারপ্রাইজ হিশেবে অ্যাওয়ার্ড পেলো ‘ইউটিলাইজ প্রজেক্ট’

প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২২

টাওয়ার হ্যামলেটসের ব্যয়বহুল বাণিজ্যিক এলাকা ক্যানারি ওয়ার্ফসহ অন্যান্য এলাকায় অত্যন্ত স্বল্পমুল্যে অফিস-স্পেস ভাড়া দেয় এমন একটি বৃটিশ-বাংলাদেশী কোম্পানী এ বছর বৃটিশ সরকারের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশাল ট্রেইড বিভাগ থেকে সম্মানজনক ‘বেস্ট সোশ্যাল এন্টারপ্রাইজ’ অ্যাওয়ার্ড লাভ করেছে । ক্যানারি ওয়ার্ফে অবস্থিত ‘ইউটিলাইজ প্রজেক্ট’ নামক এই কোম্পানী গত ৯ সেপ্টেম্বর শুক্রবার ওয়েম্বলী বক্স পার্কে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ডে ভুষিত হয় । দ্যা ন্যাশনাল স্টার্টআপ অ্যাওয়ার্ডস- এই অ্যাওয়ার্ড প্রদান করে।

‘ইউটিলাইজ প্রজেক্ট’র পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন কোম্পানীটির ফাউণ্ডার তরুণ উদ্যোক্তা মাহমুদ শাহনেওয়াজ । অ্যাওয়ার্ড লাভের পর এক প্রতিক্রিয়ায় শাহনেওয়াজ বলেন, ন্যাশনাল স্টার্টআপ অ্যাওয়ার্ড কর্তৃক আমাদের কোম্পানীর ‘বেস্ট সোশ্যাল এন্টারপ্রাইজ’ হিসেবে স্বীকৃতি প্রাপ্তি অনেক গর্ব ও সম্মানের । আমাদের কার্যক্রম যে কমিনিউটিকে উপকৃত করছে এই অ্যাওয়ার্ড প্রাপ্তি তার একটি বড় প্রমাণ। সারা দেশের মধ্যে বেস্ট সোশ্যাল এন্টারপ্রাইজ হওয়ার স্বীকৃতি পাওয়া কর্মক্ষেত্রে আমাদের উৎসাহ উদ্দীপনা আরো বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, তাঁদের কোম্পানীর অফিসগুলোতে ৮০টিরও বেশি ম্মল বিজনেস ব্যবসা পরিচালনা করে আসছে। আমরা গর্বিত যে, আমাদের কাছ থেকে যারা অফিস ভাড়া নিয়ে ব্যবসা করেন তাদের অধিকাংশই বাংলাদেশী। এই অ্যাওয়ার্ড আমাদের জন্য একটি বড় প্রাপ্তি। এটি আমাদেরকে আরো অনুপ্রেরণা যোগাবে।

উল্লেখ্য, এই কোম্পানীর অধীনে টাওয়ার হ্যামলেটসের ক্যানারি ওয়ার্ফসহ বিভিন্ন এলাকায় ৯টি বাণিজ্যিক বিলডিংয়ে প্রায় ২০০ অফিস স্পেইস রয়েছে । ক্ষুদ্র ব্যবসায়ীরা অত্যন্ত স্বল্পমুল্যে অফিস ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন । মাহমুদ শাহনেওয়াজ ২০১৯ সালে ছাত্রাবস্থায়ই এই কোম্পানী প্রতিষ্ঠা করেন । সফল এই উদ্যোক্তার দেশের বাড়ি সিলেটের জগন্নাথপুর উপজেলার তেঘরিয়া গ্রামে। তিনি পূর্ব লন্ডনের নিউহ্যামে বসবাস করেন।

ইউকে এর আরও খবর
সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top