|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জিকে সংবর্ধনা প্রদান

লন্ডনে অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জিকে সংবর্ধনা প্রদান


প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২২

যুক্তরাজ্যে সফররত এমসি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জিকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। লন্ডনে বসবাসরত তাঁর সাবেক ছাত্ররা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

গত ৩১ অক্টোবর সোমবার পূর্ব লন্ডনের চিলড্রেন এডুকেশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক প্রধান প্রফেসর ডঃ আব্দুল আহাদ।

এমসি কলেজের সাবেক শিক্ষার্থী রিংকু দে এবং আব্দুর রশিদের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান পীর, এমসি কলেজের গণিত বিভাগের সাবেক শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান তাফাদার।

এসময় প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জির প্রাক্তন ছাত্রছাত্রীরা তাঁর সাথে তাদের নানা স্মৃতির কথা উল্লেখ করে বলেন, স্যার হলেন সিলেট অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় শিক্ষকদের মধ্যে অন্যতম। তারা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জির সাবেক সহকর্মীরা বলেন, প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি ছিলেন একজন নিবেদিত প্রাণ শিক্ষক। তারা স্যারের শিক্ষা দানের পদ্ধতির প্রশংসা করেন। সহকর্মী হিসেবেও প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি অতুলনীয় ছিলেন বলে তারা উল্লেখ করেন। প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান পীর প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জির ছাত্র জীবন সম্পর্কেও আলোকপাত করেন।

অনুষ্ঠানে আগত প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জির ছোট ভাই ড. রোয়াব উদ্দিন জানান, প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি স্কুল জীবন থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। ক্লাস এইটের বৃত্তি পরীক্ষায় তিনি তৎকালীন সুনামগঞ্জ জেলার মধ্যে সর্বোচ্চ নাম্বার পান।

সংবর্ধিত অতিথি হায়াতুল ইসলাম আকঞ্জি তাঁর বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান। এসময় তিনি তাঁর চাকুরি জীবনের নানা স্মৃতি কথা সবার সামনে তুলে ধরেন। বিশেষ করে এমসি কলেজ এবং প্রিন্সিপাল হিসেবে তাঁর সর্বশেষ কর্মস্থল সিলেট সরকারি মহিলা কলেজে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেন। তাঁর সম্মানে এমন অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক এবং উপস্থিত তাঁর ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আজকের দিনটি আমার জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। তিনি তাঁর সকল শিক্ষার্থীর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি সবাইকে গান শুনান। এসময় বিনায়ক দেব জয় এবং রিংকু দে সঙ্গীত পরিবেশন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপিস্থত ছিলেন, টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, মোহাম্মদ তাউস মিয়া, মোহাম্মদ রাজা মিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন সুহেল, আজিজুল হক, বিনায়ক দেব জয়, সলিসিটর কাওসার হোসেন কোরেশী, মখলিসুর রহমান, আখলাকুর রহমান, আব্দুর রকিব চৌধুরী, মোহাম্মদ মোতালেব মিয়া, ব্যারিস্টার চৌধুরী সুলতান মন্টি, মোহাম্মদ কামাল উদ্দিন, ইফতেখার চৌধুরী জাকির, হাফিজ আলম, একেএম সালেহ উদ্দিন শাহীন, রিংকু দে, সায়েমা ইসলাম, মোহাম্মদ জিবার হোসেন, জাকির হোসেন, কাওসার মাহফুজ, মিসবাহ উদ্দিন, মোহাম্মদ জিয়াউর রহমান, এম.এ ফাত্তাহ, ইমরানুল হক রাসেল, আতিকুল হোসেন চৌধুরী, মানিক মোহাম্মদ, এনাম চৌধুরী, বুলবুল, জাহেদ আহমদ, ওবায়দুল হক, সোহেল আহমদ, জাকির হোসেন, মোহাম্মদ জসিম উদ্দিন, রাজীব দাস, মোহাম্মদ আব্দুল মতিন, সোহেল আহমদ অনীক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top