|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. হজ কোনো সাধারণ সফর নয়

হজ কোনো সাধারণ সফর নয়


প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৫

শায়খ আব্দুল কাইয়ূম : হজের বরকতময় দিনগুলো সমাগত । আমাদের অনেক ভাই-বোন এখন তাঁদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ যাত্রার প্রস্তুতি নিচ্ছেন। এটি কেবল বাহ্যিক প্রস্তুতির সময় নয়, বরং গভীর আত্মমর্যাদার ও আত্মপর্যালোচনার সময়ও বটে । সামনের সপ্তাহগুলো শুধু ভ্রমণের পরিকল্পনা বা ব্যাগ গোছানোর ব্যাপার নয়—এটা সেই মুহূর্ত যখন আমাদের দৈনন্দিন জীবনের তাড়াহুড়ো থেকে দূরে সরে এসে নিজের অন্তরের দিকে ফিরে তাকাতে হবে এবং ভাবতে হবে: আমি কি সত্যিই আল্লাহর এক অনুগত বান্দা?

কথাগুলো বলেছেন ইস্ট লন্ডন মসজিদের প্রধান ইমাম ও খতিব শায়খ আব্দুল কাইয়ুম । তিনি ৯ মে শুক্রবার ইস্ট লন্ডন মসজিদে জুমার খুতবা উপস্থাপন করছিলেন।

তিনি বলেন, হজ কোনো সাধারণ সফর নয়। এটি এক ইবাদত যা আমাদের অহংকার, মর্যাদা ও পার্থিব পার্থক্য ঝেড়ে ফেলে সবাইকে আল্লাহর সামনে সমান করে দাঁড় করায় । তাই আমাদের প্রস্তুতি শুধু কাপড়চোপড় বা যাত্রার জিনিস নিয়ে নয়- আমাদের হৃদয়ও প্রস্তুত হওয়া দরকার।
হজ কেবল কিছু নিয়মিত আচার-অনুষ্ঠান নয় । এটি অধিকাংশের জন্য নবী ইবরাহিম (আঃ), তাঁর স্ত্রী হাজেরা ও তাঁদের পুত্র ইসমাইল (আঃ)-এর সাথে গভীর ও ব্যক্তিগতভাবে সংযুক্ত হওয়ার একটি মহান সুযোগ ।

আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন: “নিশ্চয়ই মানবজাতির জন্য সর্বপ্রথম যে ঘরটি নির্ধারিত হয়েছে, তা তো বাক্কায় (মক্কায়)—বরকতময় এবং জগৎসমূহের জন্য পথনির্দেশ।”-সূরা আলে ইমরান, ৩:৯৬।

হজ আমাদের নিয়ে যায় সেই পবিত্র ঘরে, যে ঘর আল্লাহর নিদর্শন ও মানবতার জন্য শিক্ষা-ভাণ্ডারে পরিপূর্ণ । সফরের প্রতিটি ধাপ ইতিহাসের ভার বহন করে এবং আমাদেরকে শিখায় কীভাবে পূর্ববর্তীরা আল্লাহর আদেশে নিজেকে সমর্পণ করেছিলেন। সফা ও মারওয়া পাহাড়ের মাঝে দৌঁড়ানো হোক, মিনায় অবস্থান, জমজম কূপের পানি পান করা হোক—প্রতিটি মুহূর্ত আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস, ত্যাগ এবং ধৈর্যের কথা স্মরণ করিয়ে দেয়।

আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয়ই সফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সূরা আল-বাকারা, ২:১৫৮। তিনি আরও বলেন: “যে কেউ আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান প্রদর্শন করে, তা তার হৃদয়ের তাকওয়া থেকেই উদ্ভূত হয়।” সূরা আল-বাকারা।

এই নিদর্শনগুলো কেবল নিয়ম রক্ষার জন্য নয়। সফা-মারওয়া পাহাড়ের মাঝে দৌড়ানো হোক কিংবা জামারায় পাথর নিক্ষেপ—প্রতিটি কাজই আল্লাহর স্মরণ (যিকর) এবং আনুগত্য প্রকাশের একটি রূপ।

যখন আমরা তালবিয়াহ পাঠ করি—”লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…”—তখন আমরা আল্লাহর প্রতি আমাদের দাসত্ব ও একনিষ্ঠতার পুনর্ব্যক্তি করি:
“লাব্বাইক, হে আল্লাহ, আমি উপস্থিত।
আপনার কোনো অংশীদার নেই, আমি উপস্থিত।
নিশ্চয়ই সমস্ত প্রশংসা, অনুগ্রহ ও সার্বভৌমত্ব আপনারই।
আপনার কোনো অংশীদার নেই।”

এটাই হজের মূল কথা। আমি আপনার আহ্বানে সাড়া দিচ্ছি, হে আল্লাহ। যদিও আমি প্রতিটি কাজের পেছনের হিকমাহ বুঝি না, তবুও আমি সমর্পণ করছি। সফর যদি কঠিন হয়, ভীড় বা কষ্টদায়ক হয়, তবুও আমি আপনার জন্যই তা গ্রহণ করছি। এটি এক আনুগত্যের ঘোষণা, সুবিধার নয়।

তিনি বলেন, আমরা যখন মিনায় একটি সাধারণ তাঁবুতে থাকি, কোনো বিলাসিতা ছাড়াই-সেটাও ইবাদত। কেউ কেউ ভাবতে পারেন, হারামে অবস্থান করে বেশি নফল নামাজ পড়লে বেশি সওয়াব হবে। কিন্তু হজ নিজের ইচ্ছেমতো নয়—এটি আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) আদেশ মেনে চলার নাম।

মিনায় অবস্থান, যতই অস্বস্তিকর হোক, সেটিও আল্লাহর হুকুম মানার একটি নিদর্শন । কেউ মক্কায় ফিরে বেশি তাওয়াফ করতে চাইতে পারেন, ভাবতে পারেন এতে বেশি সওয়াব হবে। কিন্তু হজ কেবল আমাদের উপলব্ধি নয়—এটি নিখাদ আনুগত্য। প্রকৃত সমর্পণ মানে নিজের মনের খুশি নয়—আল্লাহ যা বলেছেন, সেটাই করা।

ইহরামে থাকা কোটিপতি ও গরিব মজুর—দু’জনই এক রকম । পাঁচ-তারকা হজযাত্রী এবং সাধারণ প্যাকেজ হজযাত্রী কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় । এভাবেই আমরা উপলব্ধি করি—আল্লাহর কাছে মূল্যবান হচ্ছে অন্তরের একনিষ্ঠতা, বাহ্যিক অবস্থা নয়।

আসুন আমরা মনে রাখি—হজ একটি নিয়ামত এবং পরিবর্তনের সুযোগ। আসুন আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের অন্তরকে কোমল করি, ক্ষমা প্রার্থনা করি এবং আল্লাহর প্রতি আমাদের প্রতিশ্রুতি নবায়ন করি । যারা যাচ্ছেন, তারা যেন পরিবর্তিত হয়ে ফিরে আসেন। আর যারা পেছনে রয়েছেন, আল্লাহ যেন তাদের ভবিষ্যতে হজ করার তাওফিক দেন। আমিন।

জু’মার খুতবা
ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টার
শুক্রবার, ৯ মে ২০২৫

ইউকে এর আরও খবর
সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top