|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. জাতিসংঘে বাংলা ভাষার দাপ্তরিক স্বীকৃতি দাবি

জাতিসংঘে বাংলা ভাষার দাপ্তরিক স্বীকৃতি দাবি


প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৫

জাতিসংঘে বাংলা ভাষাকে পূর্ণাঙ্গ দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে অর্গানাইজেশন ফর দি রিকগনিশন অব বাংলা অ্যাজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন দি ইউনাইটেড নেশন-এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) বেলা দুইটায় বার্মিংহামের ভিক্টোরিয়া রোডস্থ বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি কে এম আবু তাহের চৌধুরী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন চৌধুরী। সভায় বিশেষ বক্তৃতা রাখেন সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ক্বাইউম কায়সার, অর্থ সম্পাদক আবু তাহের এমবিই, এম এ লতিফ জেপি, ফয়জুর রহমান চৌধুরী এমবিই, কামরুল হাসান চুনু, আরজু মিয়া এমবিই, ডা. মো. আব্দুল খালিক, আব্দুল কাদির আবুল, মাসুদ আহমদ, এডভোকেট মীর গোলাম মোস্তফা, সাংবাদিক ফারুক যোশী, রুহুল আমিন রুহেল, নাজমুল ইসলাম চৌধুরী, শিজিল মিয়া, ইঞ্জিনিয়ার আবদুল মুমিন চৌধুরী বুলবুল, শহীদুল হক চৌধুরী লিটন, আব্দুর রশীদ ভূঁইয়া, কামাল এমসি রহমান, আখলাকুল আম্বিয়া, সাংবাদিক মোহাম্মদ মারুফ এবং জয়নাল ইসলাম প্রমুখ।

সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. তোজাম্মেল টনি হক এমবিই-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রয়াত সদস্য আলহাজ্ব নাসির আহমদ, মিয়া মনিরুল আলম, হাজী মোহাম্মদ তাহির আলী, আলহাজ্ব জিল্লুল হক ও আবরুছ মিয়া-এর মৃত্যুতে গভীর শোক জানানো হয় এবং তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

সভায় বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন চৌধুরী এবং কে এম আবু তাহের চৌধুরী, যারা ২০০৬ সাল থেকে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে চলমান ক্যাম্পেইনের ইতিহাস তুলে ধরেন এবং সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তারা বলেন, বর্তমানে বাংলা জাতিসংঘে অদাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। তবে, যদি বাংলাদেশ সরকার এই ক্যাম্পেইনে আরও সক্রিয় ভূমিকা রাখে, তাহলে বাংলা ভাষাকে পূর্ণাঙ্গ দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া সম্ভব হবে। এ বিষয়ে বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারপ্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টাদের সহযোগিতা কামনা করা হয়।

সভায় সর্বসম্মতভাবে তোফাজ্জল হোসেন চৌধুরী-কে প্রেসিডেন্ট এবং ফয়জুর রহমান চৌধুরী-কে সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত করা হয়। আগের কমিটির কর্মকর্তারা বহাল থাকবেন। নতুন কার্যকরী কমিটিতে ড. আব্দুল খালিক, এমদাদ হোসেন, মোহাম্মদ মারুফ, জয়নাল ইসলাম, রুহুল আমিন রুহেল সহ অন্যান্যদের অন্তর্ভুক্ত করা হয়।

এছাড়া, সাংবাদিক ও গবেষক মুহাম্মদ ফয়জুর রহমান-এর সম্পাদনায় প্রকাশিত ১৬৪ পৃষ্ঠার ম্যাগাজিন ‘জাতিসংঘে বাংলা’-এর ব্যাপারে সন্তোষ প্রকাশ করা হয়। ম্যাগাজিনটি জাতিসংঘে বাংলা ভাষার দাপ্তরিক স্বীকৃতির বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রতিবেদন অন্তর্ভুক্ত করেছে। ম্যাগাজিনের প্রকাশনা উৎসব আগামী ১৪ সেপ্টেম্বর বার্মিংহামের মাল্টিপারপাস সেন্টারে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সভাটি বাংলা ভাষার জাতিসংঘে দাপ্তরিক স্বীকৃতি অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top