রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৬
দেশ ডেস্ক, ১৭ আগস্ট ২০২৬:: রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির (ইসি) সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট ) সন্ধ্যা ৬টায় ইলফোর্ডের একটি স্থানীয় রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট জনাব ফারুক উদ্দিন। সাধারণ সম্পাদক শাহীন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন মিডিয়া ব্যক্তিত্ব জনাব মিসবাহ জামাল।
সভায় আসন্ন বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের তহবিল সংগ্রহ অনুষ্ঠান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী ২৩ আগস্ট রবিবার, ফোর্ড স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সভায় সংগঠনের সকল সদস্যকে পরিবার ও বন্ধুদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। অতিথিদের জন্য হল সাজানোর কাজে সহযোগিতা করতে বিকেল সাড়ে ৪টায় উপস্থিত থাকার জন্যও সদস্যদের অনুরোধ করা হয়।
সভায় আরও জানানো হয়, সংগঠনের ছাত্র-ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান পূর্বনির্ধারিত ১৩ সেপ্টেম্বরের পরিবর্তে ২৭ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত সবাই সর্বসম্মতিক্রমে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের এই মহৎ উদ্যোগের প্রতি সমর্থন জানান এবং তহবিল সংগ্রহ কার্যক্রম সফল করতে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন।
সভায় উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন, কোষাধ্যক্ষ এনামুল হক এনাম, সাংস্কৃতিক সম্পাদক হেলাল চৌধুরী, সহসভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।
এদিকে, অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছেন আফসর হোসেন এনাম, এমদাদুর রহমান, নিয়াজ চৌধুরী সুবন, গোলাম মো. রফিক, জয়নুল চৌধুরী, আলীন চৌধুরী, আবু তারেক চৌধুরী, কামরুল হোসেন দেলোয়ার, মোহিউদ্দিন আলমগীর, মোহাম্মদ আমিন, রেজাউল করিম রাজু, মো. সুমন চৌধুরী, আবু সোহেল, প্রফেসর শহীদুল ইসলাম মিনু, মকসুদ আহমেদ, মোহাম্মদ মনির ও মো. জয়।
সভা শেষে সভাপতি ফারুক উদ্দিন উপস্থিত সবাইকে আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।

