|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বাংলাদেশি কর্মীদের অধিকার রক্ষায় হসপিটালিটি ওয়ার্কার্স ফোরাম ইউকের আত্মপ্রকাশ

বাংলাদেশি কর্মীদের অধিকার রক্ষায় হসপিটালিটি ওয়ার্কার্স ফোরাম ইউকের আত্মপ্রকাশ


প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৫

‘ওয়ান কমিউনিটি, ইক্যুয়াল রাইটস’-এই শ্লোগানকে সামনে রেখে যুক্তরাজ্যে বাংলাদেশি হসপিটালিটি ওয়ার্কার্স ফোরাম ইউকে নামের একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কর্মরত বাংলাদেশি কর্মীদের অধিকার প্রতিষ্ঠা, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ সংগঠন যাত্রা শুরু করেছে।

গত ২৭ জুন (মঙ্গলবার) এক সভায় গোলাম কবির রুমেলকে প্রেসিডেন্ট, আব্দুল মুনিম বেলালকে সেক্রেটারি জেনারেল এবং ওহিদ চৌধুরীকে ট্রেজারার করে একটি ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। বিশিষ্ট কমিউনিটি সংগঠক ও সমাজকর্মী ছরওয়ার আহমদ ও কবি, সাংবাদিক আনোয়ারুল ইসলাম অভি নির্বাচন কমিশনানের দায়িত্ব পালন করেন।

এসময় তারা সাংগঠনিক বিভিন্ন নিয়ম-নীতি ও পরিসেবার দিকগুলো তুলে ধরে বলেন, বৃটেনে বাংলাদেশীদের প্রতিষ্ঠিত অসংখ্য সংগঠন আছে। যা মূলত বাংলাদেশের নিজ নিজ অঞ্চলভিত্তিক সংগঠন। সাংগঠনিকভাবে তাদের সামাজিক ও মানবিক কাজগুলো একটি নিদৃষ্ট সীমারেখার মধ্যে আবদ্ধ। বৃটেনের মাল্টিকালচারাল সমাজের সমস্যা ও সম্ভাবনার ক্ষেত্রগুলো নিয়ে খুব কম সংখ্যক বাংলাদেশী সংগঠন কাজ করছে। যা বাংলাদেশী ডায়াসপোরা কমিউনিটির জন্য খুব হতাশা জনক।

১৫ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আরও যারা দায়িত্ব পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট-১ খলিলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট-২ মো. ছাইফুল আলম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রাসেল চৌধুরী, অর্গানাইজিং সেক্রেটারি আবু রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট সি. এম. কামরুজ্জামান রাসেল, প্রেস ও পাবলিকেশন সম্পাদক: মো. ইব্রাহিম, মেম্বারশিপ ও ইভেন্ট সেক্রেটারি মো. আব্দুল লতিফ, কার্যকরী সদস্য জিদ্দি চৌধুরী, জাকির হোসেন, লিয়াকত খান, ফয়ছল আহমদ, শরিফুল ইসলাম রবিন।

উল্লেখ্য, ব্রিটেনের রেস্তোরাঁ, পাব, বার, হোটেল, ইভেন্ট ও পর্যটন সেবাখাতে বাংলাদেশি-ব্রিটিশদের ১৯ শ শতক থেকেই অবদান রাখছেন। ২০২৫ সালে এই সেক্টরের বাজার মূল্য দাঁড়িয়েছে ৫৮.৮৪ বিলিয়ন মার্কিন ডলার। এর মাধ্যমে যুক্তরাজ্যের জিডিপিতে অবদান প্রায় ২৫২.৪ বিলিয়ন পাউন্ড এবং সরকারের কোষাগারে বার্ষিক আয় প্রায় ৫৪ বিলিয়ন পাউন্ড। এই খাতে মোট কর্মশক্তির প্রায় ৮ শতাংশ নিযুক্ত থাকলেও বর্তমানে ১১ শতাংশ পদ শূন্য রয়েছে, যা একটি চ্যালেঞ্জ। উল্লেখযোগ্য যে, যুক্তরাজ্যে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোর ৮৫–৯০ শতাংশ পরিচালিত হয় বাংলাদেশি কর্মীদের দ্বারা। সেখানে ৮০ হাজারের বেশি কর্মী যুক্ত, যা লক্ষাধিক পরিবারকে উপকৃত করছে।

এদিকে সাম্প্রতিক বছরগুলোতে কেয়ার ভিসাসহ নানা কর্মসংস্থান ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে আসা বহু কর্মী প্রতারণার শিকার হয়েছেন। তারা মানবেতর জীবনযাপন করছেন। যা কমিউনিটিতে নেতিবাচক প্রভাব ফেলছে। তাদের সমস্যা ও দাবি দাওয়া নিয়ে সাংগঠনিকভাবে কমিউনিটি সংগঠনগুলোর ভূমিকা অতি নগণ্য।

বাংলাদেশী হসপিটালিটি ওয়ার্কার্স ফোরাম ইউকের সদস্যবৃন্দ, দীর্ঘদিন থেকে কমিউনিটিতে নানা সেবামূলক কাজের সাথে সম্পৃক্ত এবং সাংগঠনিকভাবে অভিজ্ঞতালব্ধ। কমিটির সকলে হসপিটালিটি ইন্ডাস্ট্রির দাবী-দাওয়া, সাফল্য ও সম্ভাবনার দিকগুলো নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

কমিটির সদস্যরা দীর্ঘদিন ধরে কমিউনিটিতে সেবামূলক ও সাংগঠনিক কার্যক্রমে যুক্ত। তাঁরা হসপিটালিটি খাতে কর্মরত বাংলাদেশিদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top