|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. জনগণের হৃদয়ে জমিয়তের শেকড় প্রোথিত : মতবিনিময় সভায় বক্তারা

জনগণের হৃদয়ে জমিয়তের শেকড় প্রোথিত : মতবিনিময় সভায় বক্তারা

প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৫

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে-হেকনি শাখার উদ্যোগে গত ২৮ মে (বুধবার) লন্ডনের মারকাযুল উলূমে জমিয়তের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা মাসরুরুল হকের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন লন্ডন হ্যাকনি শাখার সভাপতি মাওলানা আব্দুল মজিদ। সভা পরিচালনা করেন হ্যাকনি শাখার সেক্রেটারি হাফিজ রশীদ আহমদ।

প্রধান অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা মাসরুরুল হক। তিনি বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম একটি ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল, শত বর্ষরের ঐতিহ্যে লালিত সর্বপ্রচীন এই দলের ঐতিহাসিক কোরবানীর বিনিময়ে আজ আমরা স্বাধীন।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা উপস্থাপন করেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম, ইউকে জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ।
আলোচনায় অংশগ্রহণ করেন খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার নেতা মাওলানা দিলোয়ার হুসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে হেকনী শাখার সহ-সভাপতি হাফিজ সাদিকুল ইসলাম, বাংলাদেশ থেকে নবাগত জমিয়ত নেতা মাওলানা আলিম উদ্দিন,ইউকে জমিয়তের নির্বাহী সদস্য শেখ মুদাব্বীর হোসাইন মধু মিয়া,জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে হেকনী শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক আতাউর রহমান মুজিব, ইকবাল হুসাইন প্রমুখ।

সভায় বক্তারা বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা করে জমিয়তে উলামার শতবর্ষী গৌরবোজ্জ্বল ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করিয়ে বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম যুগে যুগে অনুসরণীয় পূর্বসূরীদের নেতৃত্বে দ্বীন-ইসলাম ও স্বাধীনতা রক্ষার সুমহান খেদমত আঞ্জাম দিয়ে আসছে। আকাবিরে জমিয়তের সাথে গণমানুষের হৃদয়ের সম্পর্ক ও আধ্যাত্মিক যোগসূত্র এক ঐতিহাসিক বাস্তবতা। এজন্য সাধারণ জনগণ এসব মহা মনীষীদের সাথে গভীর আধ্যাত্মিক সম্পর্কের সূত্রে জমিয়তে উলামায়ে ইসলামের সাথে অবশ্যই একাকার রয়েছে। জমিয়তের শেকড় জনগণের হৃদয়ের গভীরে প্রোথিত। কিন্তু সময়ের ব্যবধানে দুঃখজনক হলেও সত্য যে কার্যক্রমের গতিশীলতা ব্যাহত হওয়ায় এ সম্পর্কের মধ্যে ভাটা পড়েছে। জমিয়তের ঐতিহাসিক রোডম্যাপের সাথে জনগণের সংযোগ স্থাপনের মাধ্যমে এ দূরত্বকে ঘুচিয়ে দেয়া এবং নতুন সেতুবন্ধন রচনা করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top