|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ডিসপোজেবল ভেপ বিক্রি নিষিদ্ধ, ১ জুন থেকে কার্যকর

ডিসপোজেবল ভেপ বিক্রি নিষিদ্ধ, ১ জুন থেকে কার্যকর

প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৫

১ জুন থেকে যুক্তরাজ্যে ডিসপোজেবল ভেপ বা একবার ব্যবহারযোগ্য ই-সিগারেট বিক্রি, সরবরাহ এবং মজুত করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। নতুন এই আইনে নিকোটিনযুক্ত ও নিকোটিনবিহীন-সব ধরনের ডিসপোজেবল ভেপই নিষিদ্ধের আওতায় পড়েছে।

স্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন থেকে শুধুমাত্র রিচার্জযোগ্য, রিফিল করা যায় এমন এবং কয়েল পরিবর্তনযোগ্য ভেপ ব্যবহার ও বিক্রি করা যাবে। এই নিয়ম সব ধরনের খুচরা দোকান, অনলাইন বিক্রেতা এবং স্বাস্থ্য সেবা প্রদানকারীদের জন্যই সমভাবে প্রযোজ্য হবে।

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারিভাবে এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য হলো দুটিঃ প্রথমত, স্কুল-কলেজের তরুণদের মধ্যে ক্রমবর্ধমান ভেপিং প্রবণতা রোধ করা; দ্বিতীয়ত, ডিসপোজেবল ভেপ থেকে সৃষ্ট পরিবেশ দূষণ কমানো। গত বছর প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাজজুড়ে প্রতি সপ্তাহে প্রায় ৫০ লাখ ডিসপোজেবল ভেপ ফেলে দেওয়া হয়, যার বেশিরভাগই পুনর্ব্যবহারযোগ্য নয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এমিলি ওয়াটসন বলেন, “ডিসপোজেবল ভেপে থাকা উচ্চমাত্রার নিকোটিন তরুণদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই পদক্ষেপ তাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এদিকে, স্থানীয় কর্তৃপক্ষ ধূমপান ও ভেপিং ত্যাগে আগ্রহীদের জন্য বিনামূল্যে কাউন্সেলিং ও চিকিৎসা সেবা প্রদান করছে। ইতিমধ্যেই সরকারি হেল্পলাইনে এই সংক্রান্ত পরামর্শের জন্য কল বেড়েছে বলে জানা গেছে। ধূমপানের অভ্যাস পরিত্যাগে ফ্রি সাপোর্ট সার্ভিসের জন্য যোগাযোগ করুন: https://quitrightth.org/contact-form/ । ব্যবসায়ী মহল থেকে কিছু প্রতিক্রিয়াও এসেছে। লন্ডনের একটি তামাক দোকানের মালিক জাভেদ ইকবাল বলেন, “এই নিষেধাজ্ঞা আমাদের ব্যবসায় প্রভাব ফেলবে। তবে আমরা নতুন নিয়ম মেনে রিচার্জেবল ভেপ বিক্রি শুরু করব।”

উল্লেখ্য, যুক্তরাজ্যের পাশাপাশি স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডেও একই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। নতুন আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ২,৫০০ পাউন্ড জরিমানা গুনতে হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top