|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটসে লিঙ্গ বিভেদ দূর করতে নারীর জরিপে অংশ নিন

টাওয়ার হ্যামলেটসে লিঙ্গ বিভেদ দূর করতে নারীর জরিপে অংশ নিন

প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৫

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উইমেনস কমিশন নারীদের স্বাস্থ্য, নিরাপত্তা, কর্মসংস্থান ও নেতৃত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত জানার জন্য একটি জরিপ চালু করেছে। যেখানে টাওয়ার হ্যামলেটসে বসবাসকারী বা কর্মরত সব নারী তাদের জীবনের অভিজ্ঞতা ও মতামত জানাতে পারবেন। এই জরিপের তথ্যগুলো গোপন রাখা হবে এবং ভবিষ্যতে লিঙ্গ বৈষম্য দূর করতে সুপারিশ ও পদক্ষেপ গ্রহণে তা ব্যবহার করা হবে।
এই জরিপের মাধ্যমে নারীরা চাইলে যেকোনো একটি বা একাধিক বিষয়ে কথা বলতে পারবেন। অংশগ্রহণ বাধ্যতামূলক নয়, বরং স্বতঃস্ফূর্ত মত প্রকাশের সুযোগ। জরিপে অংশ নেওয়া সকলেই একটি ড্রতে অন্তর্ভুক্ত হবেন, যেখানে পাঁচজন বিজয়ীর প্রত্যেকে পাবেন ২০ পাউন্ড মূল্যের ভাউচার।
এ প্রসঙ্গে উইমেন্স কমিশনের চেয়ারপারসন মনজিলা উদ্দিন বলেন, “আমরা, কমিশনার হিসেবে, আমাদের বারার সব স্তরের নারীদের সম্মান করি এবং তাদের মতামত শুনতে চাই। আপনার অভিজ্ঞতাগুলো স্পষ্টতা ও দৃঢ়তার সাথে উপস্থাপন করা হবে এবং আপনার কণ্ঠস্বর সঠিকভাবে প্রতিনিধিত্ব করা হবে-এটা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রম্নতিবদ্ধ।”
তিনি এই জরিপে অংশ নিতে এবং টাওয়ার হ্যামলেটসের নারীদের জন্য পরিবর্তন আনতে উইমেন্স কমিশনের সাথে একযোগে কাজ করতে বারার নারীদের প্রতি আহ্বান জানান।
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান এ প্রসঙ্গে বলেন, “আমাদের বারাতে লিঙ্গ বৈষম্য মোকাবেলা করা একটি অগ্রাধিকার এবং আমরা সকল পটভূমির নারীদের জন্য একটি সমতাপূর্ণ টাওয়ার হ্যামলেটস গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। উইমেন্স কমিশন নারীদের বাস্তব জীবন—অভিজ্ঞতা বোঝার জন্য সম্প্রদায়ের সাথে কাজ করছে এবং প্রয়োজনীয় সহযোগিতা ও সহায়তা প্রদান করছে।”
তিনি বলেন, “টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা বা কর্মজীবী নারী হিসেবে, আপনার অভিজ্ঞতা ভবিষ্যৎ পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ। জরিপে আপনার মতামত ও অভিজ্ঞতা শেয়ার করুন-অর্থবহ পরিবর্তন নিশ্চিত করতে আপনার কণ্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এই জরিপে অংশ নিতে অনলাইনে ভিজিট করতে হবে-talk.towerhamlets.gov.uk/womens-commission

এদিকে যারা অনলাইনে অংশ নিতে পারবেন না, তারা কাগজে ছাপানো কপি বা অনুবাদকৃত কপির অনুরোধ করতে পারবেন। এজন্য ইমেইল করতে হবে: [email protected]

জরিপটি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। অংশগ্রহণকারীদের অভিমত ও অভিজ্ঞতা ভবিষ্যতের পরিবর্তনের ভিত্তি হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছে উইমেনস কমিশন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top