|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও’র ৩১ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা সভা

সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও’র ৩১ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা সভা

প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৫

সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩১ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়ে গত ২৯ মে বৃহস্পতিবার এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় রেডিও ও টেলিভিশনের সকল প্যাট্রনের সহযোগিতায় পিস হোম (গ্লোবাল) নামে একটি উদ্যোগের মাধ্যমে দুস্থ মানুষের খাদ্য, বস্ত্র ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়। ভবিষ্যতে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির সমাজসেবীদের নিয়ে এই কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে কাজ করার ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডিও ও টিভির চীফ প্যাট্রন ও বিবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট সাঈদুর রহমান রেনু জেপি। পরিচালনা করেন রেডিও টিভির ফাউন্ডার মিছবাহ জামাল। শুরুতে কোরআন তেলাওয়াত ও কোরবানির গুরুত্ব নিয়ে আলোচনা করেন আব্দুল মুহিত চৌধুরী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট ও রেডিও টিভির চীফ অ্যাডভাইজার মহিব চৌধুরী, জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ও চ্যানেল এসের চীফ রিপোর্টার রেজাউল করিম মৃধা, বিবিসিসিআই ডিরেক্টর ও রেডিও টিভির নবনিযুক্ত প্যাট্রন ড. শাহনুর খান, ভাইস চেয়ারম্যান মানিক মিয়া, রেডিও টিভির প্যাট্রন ও রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ অহিদ উদ্দিন, কানেকটিং কমিউনিটির চেয়ারপারসন মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী, আলি সাদেক শিপু, মোহাম্মদ ওয়ারিছ আলী, রফিকুল হায়দার, ডা. সৈয়দ মাসুক আহমদ, মতিউর রহমান খোকন, ফারুক মিয়া, প্রফেসর মিছবাহ কামাল, আব্দুল মুকিত, এলবি২৪ টিভির নিউজ প্রেজেন্টার সৈয়দা তামান্না ইকবাল, মাহমুদ হাসান, আল সামা ট্যুরসের ম্যানেজিং ডিরেক্টর শাহিদ সাদি, মাসুদ ফাহিম, মোহাম্মদ এমরান চৌধুরী প্রমুখ।

আলোচনায় বক্তারা সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর তিন দশকের বেশি সময়ের অবদানের প্রশংসা করেন এবং এর ফাউন্ডার মিছবাহ জামাল ও সংশ্লিষ্ট সকল কলাকুশলীদের অভিনন্দন জানান। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে এই রেডিওর বাংলা অনুষ্ঠানে সম্পৃক্ত রাখার আহ্বান জানানো হয়। আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে প্যাট্রনদের নিয়ে ৩১ বছর পূর্তির মূল অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্তও গৃহীত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top