|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাজ্যে আর্থিক সংকটে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের তিন কোম্পানি

যুক্তরাজ্যে আর্থিক সংকটে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের তিন কোম্পানি

প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৫

দেশ ডেস্ক:: পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন তিনটি কোম্পানি আর্থিক সংকটে পড়েছে। ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় এই কোম্পানিগুলো ‘প্রশাসনিক তত্ত্বাবধানে’ নেওয়া হয়েছে।

শুক্রবার (৬ জুন) নিউইয়র্কভিত্তিক ডিজিটাল মিডিয়া বিসনাউ এ তথ্য জানায়।

সাইফুজ্জামান যুক্তরাজ্যে আবাসনের ব্যবসা করেন। তার বিরুদ্ধে বিপুল অর্থ পাচারের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তার সম্পদ ও অর্থ জব্দ করা হয়েছে। এরমধ্যে জানা গেলো তার তিনটি আবাসন কোম্পানি আর্থিক সংকটে পড়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার সাবেক আওয়ামী মন্ত্রী এমপিদের বিরুদ্ধে কয়েক বিলিয়ন ডলার পাচারের তদন্ত করছে।

সাইফুজ্জামানের এই কোম্পানিগুলোর প্রশাসনিক দায়িত্ব পেয়েছে গ্র্যান্ট থ্রন্টন। তারা গত ২২ মে সাবেক এই আওয়ামী মন্ত্রীর সাদাকাত প্রোপার্টিস লিমিটেড, জারিয়া প্রোপার্টিস লিমিটেড এবং জেবা প্রোপার্টিস লিমিটেডের প্রশাসনের দায়িত্ব পায়।

গত বছর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, বিশ্বের বিভিন্ন জায়গায় ৫০০ মিলিয়ন ডলারের সম্পদ কিনেছেন সাইফুজ্জামান চৌধুরী। যারমধ্যে শুধুমাত্র যুক্তরাজ্যেই তার ৩৬০টি বাড়ি ছিল।

তিনটি কোম্পানি আর্থিক সংকটে পড়া এবং সেগুলো ‘প্রশাসনিক তত্ত্বাবধানে’ যাওয়ার ব্যাপারে সাইফুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেছিল বিসনাউ। তবে তিনি কোনো জবাব দেননি।

গ্র্যান্ট থর্টনের এক মুখপাত্র বিসনাউকে জানিয়েছেন, ঋণ দিতে ব্যর্থ হওয়ার পর সাইফুজ্জামানের কোম্পানিগুলো তারা ‘প্রশাসনিক তত্ত্বাবধানে’ নিয়ে গেছেন। এখন তারা এই কোম্পানিগুলোকে বাঁচানোর চেষ্টা করবেন অথবা ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করবেন।

বিসনাউ জানিয়েছে, সাইফুজ্জামানের এই তিনটি কোম্পানিরই ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংকের কাছে বিপুল বকেয়া রয়েছে। নথি অনুযায়ী কোম্পানিগুলোর ৩৭ মিলিয়ন পাউন্ড মূল্যের বিনিয়োগ সম্পত্তি রয়েছে। তাদের মোট ঋণের পরিমাণ ১৩ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। সূত্র: বিসনাউ

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top