|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. দেড় কোটি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে লন্ডনে সংবাদ সম্মেলন

দেড় কোটি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে লন্ডনে সংবাদ সম্মেলন


প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৫

প্রবাসীদের নাগরিক অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ‘প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ ইউকে’। সোমবার (৯ জুন) সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সবাইকে স্বাগত জানান প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক জজ মোহাম্মদ বেলায়েত হোসেন। লিখিত বক্তব্য পড়ে শোনান পরিষদের যুগ্ন আহবায়ক ব্যারিস্টার নাজির আহমেদ।

সদস্য সচিব ব্যারিস্টার বদরে আলম দিদারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম শাহীন, অন্যতম সদস্য সাংবাদিক অলিউল্লাহ নোমান, ব্যারিস্টার ইকবাল হোসাইন, ড. শামসুল আলম গোলাপ, ডক্টর মোজাম্মেল হুসাইন, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাংবাদিক তৌহিদুল করিম মুজাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পরিষদের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে আহ্বায়ক মুহাম্মদ বেলায়েত হোসাইন বলেন, দেড় কোটি প্রবাসী বাংলাদেশীর পক্ষে আমরা আজ সরকারের কাছে একটি মৌলিক নাগরিক অধিকার, ভোটাধিকার, বাস্তবায়নের দাবি জানাতে এসেছি। দীর্ঘ ৫৪ বছর ধরে এই দাবি শুনেই আসছি, কিন্তু কোনো সরকারই এটি বাস্তবায়নের বাস্তব পদক্ষেপ নেয়নি।

তিনি আরও বলেন, একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণকারী বর্তমান দলনিরপেক্ষ সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুস শাসনব্যবস্থায় ব্যাপক সংস্কার আনতে উদ্যোগী হয়েছেন। আমরা এই সংস্কার প্রয়াসকে সাধুবাদ জানাই এবং বিশ্বাস করি, এই সরকারই প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।

ড. ইউনুসের আসন্ন লন্ডন সফর প্রসঙ্গে বেলায়েত হোসাইন বলেন, প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনুসের বৃটিশ রাজপরিবারের আমন্ত্রণে লন্ডন সফর প্রবাসীদের জন্য গর্বের। এই সফর যেমন সম্মানের, তেমনি এটি প্রবাসীদের দাবিগুলো পৌঁছে দেওয়ারও সুযোগ।

সংবাদ সম্মেলনে বলা হয়, বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস হিসেবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশ অর্থনীতির ‘অক্সিজেন’। অথচ এই বিশাল জনগোষ্ঠী দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণের ন্যূনতম অধিকার—ভোটাধিকার—থেকে বঞ্চিত।

তিনি বলেন, যুক্তরাজ্য, ইউরোপ ও তুরস্কসহ বহু দেশে প্রবাসীরা নিজ নিজ দেশের নির্বাচনে ভোটাধিকার ভোগ করে থাকেন। বাংলাদেশ সরকারও চাইলে এমন ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করতে পারে। এটি কেবল আন্তরিকতার বিষয়।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকার কথা স্মরণ করে বলা হয়, ৭১-এর যুদ্ধে যেমন যুক্তরাজ্যের প্রবাসীরা বিশ্বজনমত গঠন ও অর্থ সংগ্রহে ভূমিকা রেখেছেন, ঠিক তেমনি আজও দেশের সংকটে প্রবাসীরা পাশে থেকেছেন। বিগত আন্দোলনেও প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে প্রতিবাদ জানিয়েছে। এখন আর অবহেলার সুযোগ নেই।

সাংবাদিকদের উদ্দেশে বেলায়েত হোসাইন বলেন, আপনারাই জাতির চেতনার কণ্ঠস্বর। আমাদের এই দাবি সরকার পর্যন্ত পৌঁছে দিতে আপনাদের সহায়তা প্রয়োজন।

সংবাদ সম্মেলনের শেষাংশে তিনি প্রবাসীদের উদ্দেশে আহ্বান জানান, আমরা যারা দেশের বাইরে রয়েছি, তারা যেন একসঙ্গে থেকে নাগরিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকি। সরকারের প্রতি সহযোগিতা বজায় রেখেই এই ন্যায্য দাবি আদায়ে সোচ্চার হই।

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top