|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ইউকেবিসিসিআই নির্বাচন : এমজি মৌলা মিয়া এমবিই প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ইউকেবিসিসিআই নির্বাচন : এমজি মৌলা মিয়া এমবিই প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত

প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৫

উৎসবমুখর পরিবেশে বৃটিশ-বাংলাদেশী ব‍্যবসায়ীদের শীর্ষ সংগঠন ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ইউকেবিসিসিআই) এর সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে । নির্বাচনে এম.জি মৌলা মিয়া এমবিই প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয়েছেন।
২৬ জুন বৃহস্পতিবার দুপুরে ইস্ট লন্ডনের মাইল এন্ড রোডস্থ একটি রেস্টুরেন্টে বিপুলসংখ্যক প্রবাসী ব্যবসায়ী’র উপস্থিতিতে এ নির্বাচন সম্পন্ন হয় । শুরুতে স্বাগত বক্তব‍্য রাখেন সংগঠনের সভাপতি এম জি মৌলা মিয়া এমবিই । ফাইনেন্স ডাইরেক্টর কমরু মিয়া বার্ষিক রিপোর্ট পেশ করেন । ইন্টারন‍্যাশনাল ট্রেড এফেয়ার্স রহিমা মিয়ার পরিচালনায় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইউকেবিসিসিআই’র সাবেক সভাপতি ও পরিচালক নজমুল ইসলাম নুরু।

নির্বাচন কমিশন ঘোষিত নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন সভাপতি এমজি মৌলা মিয়া এমবিই, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম খালিক জামাল, ভাইস প্রেসিডেন্ট মোঃ পাবেল কাদির চৌধুরী, আর্থ বিষয়ক পরিচালক ড. জশ ইউ আহমেদ, আইন বিষয়ক পরিচালক ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক পরিচালক রহিমা মিয়া, সদস্য ও জনসংযোগ বিষয়ক পরিচালক মোঃ সাইফুল আলম, আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সহকারী পরিচালক মিসেস ফারজানা হোসেন নীলা।
সংগঠনের পরিচালনা পর্ষদের মাধ্যমে সারা বছর নানা ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়। ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও ডাইরেক্টর বজলুর রশিদ এমবিইসহ বৃটেনের স্বনামধন্য ব্যবসায়িরা এই পরিচালনা পরিষদে আছেন । রয়েছে বিভিন্ন রিজিওনাল কমিটি। বোর্ডের অন্যান্য ডাইরেক্টরা হলেন, সাবেক প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নুরু, জামাল উদ্দিন মকদ্দুস, হারুন মিয়া ও অলি খান এমবিই।

সংগঠনের ডাইরেক্টর সহ বিভিন্ন রিজিওনাল প্রধান হিসাবে দায়িত্বে আছেন, মিডল্যান্ডস অঞ্চলের আঞ্চলিক সভাপতি ইমাম উদ্দিন আহমদ, ইস্ট অব ইংল্যান্ড আঞ্চলিক সভাপতি সিদ্দিকুর রহমান জয়নাল, বাংলাদেশ অঞ্চলের আঞ্চলিক সভাপতি শওকত আজিজ রাসেল, লন্ডন অঞ্চলের কনভেনর কামরু আলী, ওয়েস্ট অব ইংল্যান্ড অঞ্চলের কনভেনর করিম মিয়া শামীম।

পরিচালনা পর্ষদ বিদায়ী কমিটির নিষ্ঠা ও পরিশ্রমের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।পূর্ববর্তী পদে থাকা পরিচালকদের প্রতিও শ্রদ্ধা জানানো হয় ।পরিচালক ও সদস্যরা সদ্য নির্বাচিত সভাপতি এম.জি. মৌলা মিয়া এমবিইকে আন্তরিক অভিনন্দন জানান।

সভাপতি মৌলা মিয়া এমবিই তাঁর বক্তব্যে বলেন, এখন ইউকেবিসিসিআই জন্য নতুন লক্ষ্য নিয়ে এগিয়ে চলার উপযুক্ত সময় । বিদ্যমান ব্যবসাগুলিকে সহায়তা করার পাশাপাশি নতুন উদ্যোক্তা ও অংশীদারিত্বের সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য ও অগ্রাধিকার। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top